চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার এক সিনেমায় শাহরুখ, সালমান ও হৃত্বিক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 29, জানুয়ারি 2022
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন থেকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর থেকেই শোনা যাচ্ছিলো প্রথমবারের মত পর্দায় এক হবেন বলিউডের তিন সুপারস্টার শাহরুখ, সালমান ও হৃত্বিক! তবে সেসময় বিষয়টি নিয়ে তেমন কোন তথ্য না জানা যায়নি।

তবে এবার জানা গেল, এই তিন সুপারস্টারকে এক করার গুরু দ্বায়িত্ব পালন করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়া।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এই তিন সুপারস্টারকে একসঙ্গে নিয়ে একটি ‘স্পাই থ্রিলার’ তৈরি করার পরিকল্পনা করেছেন আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের ব্যানারের অধীনে খুব শিগগির শুটিং শুরু হবে এই ছবির। তবে যশরাজের পক্ষ থেকে অফিসিয়ালি ছবিটি নিয়ে এখনো কোন মন্তব্য প্রকাশ পায়নি। যদিও ইতোমধ্যেই এর ঘনিষ্ঠরা ছবিটি নির্মাণের প্রসঙ্গ নিয়ে নানান কথা বলছেন।

এই মুহূর্তে ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। অন্যদিকে, ‘টাইগার থ্রি’ ছবির শেষ পর্যায়ের শুটিং করছেন সালমান। অপরদিকে, হৃত্বিক ব্যস্ত রয়েছেন ‘বিক্রম ভেদা’র শুটিংয়ে। সুতরাং, এই সব ছবির শুটিং শেষ করেই আদিত্যের ছবির শুটিং শুরু করবেন শাহরুখ, সালমান ও হৃত্বিক।

এদিকে পিঙ্কভিলার একটি সূত্র বলছে, শাহরুখ, সালমান এবং হৃত্বিককে নিয়ে আদিত্য চোপড়ার ‘স্পাই থ্রিলার’ ছবিটির চিত্রনাট্য বুঝতে হলে দর্শকদের অবশ্যই সালমানের ‘টাইগার থ্রি’ ও শাহরুখের ‘পাঠান’ দেখতে হবে। কারণ এই দুই ছবিতে এই তারকাদের গুপ্তচরের চরিত্রে দেখবেন দর্শকরা।

এছাড়া সূত্রটির তথ্যের ভিত্তিতে আরও জানা গেছে, আদিত্য চোপড়ার ভাষ্য মতে অনস্ক্রিন এই তিন চরিত্রের সাক্ষাৎ হওয়াটা দর্শকের কাছে হবে অনেকটা হলিউডের ছবি ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর মতো! যেখানে সব হিরোরা একত্রিত হন।

সব কিছু ঠিক থাকলে আসছে বছর প্রকল্পটি নিয়ে কাজ শুরু করবেন যশরাজ ফিল্মসের কর্ণধার।

Tags: আদিত্য চোপড়াযশরাজ ফিল্মসশাহরুখসালমানহৃত্বিক
Previous Post

৪৪ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়াকে আনন্দে ভাসালেন বার্টি

Next Post

একাদশে ভর্তির ফল প্রকাশ

Next Post
ছাত্রছাত্রীরা একাদশে ভর্তির ফল দেখার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশে ভর্তির ফল প্রকাশ

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তারা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কমে গেল ভেন্যু, ৪ মাঠে খেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT