চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মত রক সংগীত নিয়ে মুক্ত আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 22, মে 2017
in বিনোদন
A A
রক সংগীত আলোচনা সভার লোগো

রক সংগীত আলোচনা সভার লোগো

প্রথমবারের মত রক সংগীতের ওপর আলাদা করে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের নাম ‘বাংলাদেশের রক সংগীত সংকট ও সম্ভাবনা’।  আয়োজন করছে ঢাকা বিশ্ববিবদালয়ে ব্যান্ড সোসাইটি। অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায়, ঢাকার বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বাংলা একাডেমি সংলগ্ন কারাস ভবনে। এতে রক ব্যান্ডে ব্যক্তিত্বরা আলোচনা করবেন। আলোচনায় মুল প্রবন্ধ পাঠ করবেন লাবু রহমান (ফিডব্যাক)।

জানা গেছে, এই আলোচনায় অংশগ্রহণ করবেন আর্কের হাসান, টিংকু, ফোয়াদ নাসের বাবু, তন্ময় তানসেন (ভাইকিংস), ওয়ারফেজ থেকে টিপু, শামস, পলাশ নুর, লিংকন (আর্টসেল)। উপস্থিত থাকবেন পাওয়ারসার্জের জামশেদ, নাহিয়ান, পারভেজ, আর্বোভাইরাসের সুহার্ত, সহজিয়া ব্যান্ডের রাজু, নির্ঝরের জয় শাহরিয়ার, পরাহ ব্যান্ডের এ কে রাহুল, সিভিয়ার ডিমেনিশিয়া থেকে রিয়াসাত, ওয়ারসাইট থেকে রায়হান, তরুণ মুন্সী, রকযাত্রা ব্যান্ডের লেখক মিলু আমানসহ আরও অনেকে।

লাবু রহমান বলেন, ‘রক সংগীত নিয়ে আমার জানা মতে এটা প্রথম কোনো আলোচনা অনুষ্ঠান। এই মুক্ত আলোচনায় রক সংগীতের ইতিহাস, সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করব। সংগীত জীবনের দীর্ঘ ৪০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতার আলোকে আলোচনা করব সেখানে। খুব ব্যাতিক্রমী এই আয়োজনে অংশ নিচ্ছি ভেবে খুব ভালো লাগছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারাবী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ব্যান্ডের সঙ্গে যুক্ত তাদের জন্য এই আলোচনা অনুষ্ঠান প্রেরণা হিসেবে কাজ করবে সামনে। এই আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

Previous Post

সত্তর বছর বয়সে কাকে পাশে চান দীপিকা?

Next Post

‘আমার চিকুনগুনিয়া হয়েছে’

Next Post
ইমরান

‘আমার চিকুনগুনিয়া হয়েছে’

ছবি: বিসিবি

বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচের আগে ঘাম ঝরানো অনুশীলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT