চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো হংকংয়ে চীনা সেনাবাহিনী মোতায়েন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 16, নভেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাঁচ মাসের চেয়ে বেশি সময় ধরে চলা গণতন্ত্রপন্থী আন্দোলনের রাশ টানতে এবং বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে হংকংয়ে প্রথমবারের মতো চীনা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শনিবার বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সদস্যদের হংকংয়ে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, শনিবার বেলা ৪টার দিকে চীনা সেনাদের দেখা যায়, কালো টিশার্ট ও লাল বালতি হাতে রাস্তায় নেমে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছে তারা। তাদেরকে ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটে রেনফ্রু রোড পরিষ্কার করতে দেখা যায়।

চীনের প্রেসিডেন্ট শিং জিনপিংয়ের উদ্ধৃতি দিয়ে এক সৈনিক জানান, আমরা এই উদ্যোগ নিয়েছি! সহিংসতা ও বিশৃঙ্খলা বন্ধ করা আমাদের দায়িত্ব।

বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হংকংয়ের বিক্ষোভের বিষয়ে তার নিরবতা ভাঙেন।

ব্রাসিলিয়ায় ব্রিকস সম্মেলন চীনের প্রেসিডেন্ট বলেন, ক্রমাগত উগ্র হিংসাত্মক কর্মকাণ্ড হংকংয়ের আইন শৃঙ্খলা ও সামাজিক ব্যবস্থা গুরুতরভাবে ব্যাহত করছে। আমাদের দায়িত্ব হলো বর্তমানে হংকংয়ে চলমান সহিংসতা ও বিশৃঙ্খলার অবসান করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। কারণ বিক্ষোভের মুখে হংকংয়ের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং এক দেশের দুই ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।  এই অবস্থায় আমরা হংকং প্রশাসনকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখতে চাই। কঠোর নীতি অবলম্বন করার জন্য তাদের সমর্থন জানাবো। সহিংসতা সৃষ্টিকারীরা আইন অনুযায়ী অপরাধী।

শি জিনপিং বর্তমানে মাও সেতুং এর পরে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে উল্লেখিত হচ্ছেন চীনে। তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান এবং নিজেকে চীনের আজীবন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।

Tags: শি জিনপিংহংকং
Previous Post

‘রাজাকারের সন্তান’ অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি

Next Post

সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের পথে প্রধানমন্ত্রী

Next Post

সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের পথে প্রধানমন্ত্রী

বিদেশে নারী জনবল পাঠানোর বিষয়ে দরকার সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT