চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো নেয়া যাচ্ছে ৫জি অভিজ্ঞতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 06, জানুয়ারি 2022
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার ব্যক্তিরা ৫জি প্রযুক্তি উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখার ও কেনার সুযোগ করে দিতে তিন দিনব্যাপী শুরু হয়েছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০২২’।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হওয়া ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০২২’ চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস এর চিফ অপারেটিং অফিসার তাওগোয়ানজিও, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং, ট্রানশন বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক, ভিভো বাংলাদেশ এর সেলস ডিরেক্টর শ্যারন ওয়েন, রিয়েলমি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক টিম শাও,  স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ, ডিএক্স গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও দেওয়ান কানন এবং মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ‘এ আয়োজনে প্রথমবারের মতো ৫জি অভিজ্ঞতা নেয়ার সুযোগ থাকছে আগ্রহী সকল দর্শকদের জন্য। এ অভিজ্ঞতা টেলিটক বাংলাদেশের স্টল থেকে যে কেউ নিতে পারবেন। এছাড়া এটা গর্বের সঙ্গেই বলতে পারি যে এ আয়োজনে যুক্ত হওয়া স্মার্টফোনগুলো বেশির ভাগের উৎপাদনই বাংলাদেশে হচ্ছে।’

তথ্যপ্রযুক্তি খাতের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, গত ৩৫ বছর ধরে তথ্যপ্রযুক্তির খাতের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী চিন্তায় আমরা অনেক দূর এগিয়েছি। সে পথে এগিয়ে গেলে আশা করছি আমরা আরো বহুদূর যেতে পারবো।

তিনি এ আয়োজনে সকলের জন্য প্রথমবারের মতো ৫জি অভিজ্ঞতা নেয়ার সুযাগ করে দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

তিনি উল্লেখ করেন, গত ১২ ই ডিসেম্বর আমরা বাংলাদেশে ৫জি চালু করেছি এবং আজ ৬ই জানুয়ারি, স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২ এ বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো এখানে সরাসরি ৫জির অভিজ্ঞতা অর্জন করতে পারছে। এজন্যে আমি টেলিটক ও হুয়াওয়েকে ধন্যবাদ দিচ্ছি। এছাড়া একটা আশার বিষয় হচ্ছে ২০১৯ সালে আমি দেখেছি যে  হুয়াওয়ের টেলিকমিউনিকেশন সেক্টরে ৫,০০০ এর বেশি পেটেন্ট রয়েছে। বাংলাদেশে আমরা সেগুলোর কার্যকরী ব্যবহার করতে পারব।

হুয়াওয়ে টেকনোলজিস এর চিফ অপারেটিং অফিসার তাওগোয়ানজিও বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিতে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মোবাইল ব্যবহারকারী যেমন অনেক বেড়েছে তেমনি টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের সহযোগী হিসেবে উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। বাংলাদেশের এ অগ্রযাত্রায় ২জি থেকে শুরু করে ৫জি পর্যন্ত সব ধরনের কার্যক্রমে আমরা থাকতে পেরে আনন্দিত।

উদ্বোধন শেষে প্রধান অতিথি স্যামসাংয়ের নতুন ৫-জি ফ্লাগশিপ এস-২১এফই মডেলের মোবাইলের আনুষ্ঠানিক উন্মোচন করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলায় দর্শকরা ঢুকতে পারবেন বিনামূল্যে। তবে মাস্ক না পড়া অবস্থায় কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। প্রবেশদ্বারে তাপমাত্রা মেপে তা গ্রহণযোগ্য হলেই প্রবেশ করা যাবে মেলায়।

সবসময়ের মতো এবারও দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ পাচ্ছেন এই মেলায়। স্যামসাং, অপ্পো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে এখানে। এছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও এক্সেসরিজ নিয়ে রয়েছে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন।

মেলায় দেশে প্রথমবারের মতো সবার জন্য ৫জি এক্সপিরিয়েন্স জোন করা হয়েছে। মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় এই জোনে এসে দর্শকরা সরাসরি ৫জি অভিজ্ঞতা নিতে পারছেন।

এবারের মেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে মোবাইল ব্যান্ড স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, টেকনো ও ডিএক্স। মেলার টেকনলজি পার্টনার হুয়াওয়ে। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ই-কুরিয়ার।

Tags: স্মার্টফোন ও ট্যাব এক্সপো
Previous Post

প্রেক্ষাগৃহে ‘ছিটমহল’ মুক্তি পাচ্ছে ১৪ জানুয়ারি

Next Post

মহাসড়কে ট্রাকের চাকায় গেল মা-ছেলের প্রাণ

Next Post
জনসমাগমের মধ্যে ট্রাকের চাপায় মা-ছেলের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসড়কে ট্রাকের চাকায় গেল মা-ছেলের প্রাণ

ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সমস্যার মূলে রোনালদো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT