চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যেক পরিবারের কেউ না কেউ ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখে: পলাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 06, মার্চ 2022
in বিনোদন
A A
প্রতিবেশী যুবক হাসিমুখে দাঁড়িয়ে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

শুটিং করতে কিংবা লোকেশন রেকি করতে ঢাকার বাইরে বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় জিয়াউল হক পলাশকে। সেসব জায়গায় মানুষ তাকে ‘ব্যাচেলর পয়েন্ট’র কথা বলে। তাদের কাছে তিনি আবার পলাশ নন, ‘কাবিলা’ নামেই বেশি পরিচিতি পান।

কাজল আরেফিন অমির পরিচালনায় পরপর তিনটি সিজন তুমুল দর্শকপ্রিয়তা অর্জনের পর সাফল্যের ধারাবাহিকতায় ‘ব্যাচেলর পয়েন্ট’র চতুর্থ সিজন প্রচারে আসছে ১১ মার্চ থেকে। সপ্তাহে তিনদিন একটি বেসরকারি টিভিতে প্রচারের পর ধ্রুব টিভির ইউটিউবে প্রচারিত হবে তা। এ উপলক্ষে রোববার এক সংবাদ সম্মেলনে পলাশ চ্যানেল আই অনলাইনের কথা বলেন।

পলাশ বলেন, ‘উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেখানেই যাই এতটুকু বুঝতে পারি দেশের প্রত্যেক পরিবারের কেউ না কেউ ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখে। হয়তো মুরুব্বী দেখে, নইলে তার ছেলে দেখে অথবা মেয়ের জামাই দেখে; কেউ না কেউ অবশ্যই কাজটি দেখে। খুব ভালো লাগে যখন অজপাড়া গ্রামে যাই সেখানে দেখি চায়ের দোকানে খেতে খেতে অনেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখছে।’

ধারাবাহিক নাটক দর্শকের কাছে এমন জনপ্রিয়তা পাওয়াকে ‘হিউজ অ্যাসিভমেন্ট’ বলে মনে করেন জিয়াউল হক পলাশ।

দর্শকদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের প্রাণভোমরা হচ্ছেন কাবিলা চরিত্রের পলাশ। তার দুর্দান্ত অভিনয় দর্শকের আনন্দ দেয়।

এ নিয়ে পলাশ বলেন, ‘দর্শকরা এই নামটার সঙ্গে এতো পরিচিত হয়ে উঠেছেন যে নিজেরাই ‘ওন’ করে ফেলেছে। যখন বাইরে বের হই পলাশ নামে কেউ ডাকে না। সবাই আমাকে কাবিলা বলেই ডাকে। আমি এই বিষয়টি ভীষণ উপভোগ করি।’

‘‘মানুষ যদি এই নামটাকে ভালো না বাসতো তাহলে তো আমাকে নিজের নাম রেখে চরিত্রের নাম কাবিলা বলে ডাকতো না। আমি তো আরও অনেক অনেক চরিত্রে অভিনয় করেছি, কিন্তু মানুষ তো সেসব চরিত্রের নাম ধরে ডাকে না। এরমাধ্যমে বোঝা যায়, মানুষের কাছে কাবিলা চরিত্রটি কতটা আপন।’’

কাবিলাকে মানুষ কেন এত পছন্দ করে জানতে চাইলে পলাশ বলেন, ‘কাবিলা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারে। সেটা চাপাবাজি দিয়ে হোক বা নিজের ক্ষমতা দেখিয়ে হোক; যে কোনোভাবে কাবিলা বেরিয়ে আসবেই। এই জিনিসটি মানুষ দেখে খুব উপভোগ করে। এজন্যই হয়তো কাবিলা মানুষের কাছে এতো পছন্দের ও অর্গানিক ভালোবাসার।’

নতুন সিজনের কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘নতুন করে কিছুটা বৈচিত্র্য এসেছে ও নতুন চরিত্রে এসেছে। গল্পেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে আমরা কাজের সময় কোনো চাপ নেইনি। গল্প অনুযায়ী অভিনয় দিয়ে ভালো উপস্থাপনের চেষ্টা করেছি। কে কি ভাববে এই চাপ নিয়ে কাজ করলে ভালো হয় না। তবে আগের চেয়ে ভালো করার চেষ্টা করেছি।’

গেল বছর শেষ হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৩। তখন থেকে দর্শক চাইছিলেন নতুন সিজন। এই চাওয়াকে প্রাধান্য দিয়ে পরিচালক কাজল আরেফিন অমি নতুন সিজন নির্মাণ করলেন।

১১ মার্চ থেকে সপ্তাহে ৩ দিন (শুক্র, শনি ও রোববার) ব্যাচেলর পয়েন্ট সিজন ৪ প্রচার হবে। রাত ৮:২৫ মিনিটে টিভিতে প্রচারের পর ধ্রুব টিভির ইউটিউবে উন্মুক্ত হবে প্রতি এপিসোড।

জনপ্রিয় ফ্রুট ড্রিংকস ফ্রুটিকা নিবেদিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আগের শিল্পীরাই। যারা প্রত্যেকেই নাটকটির চরিত্রগুলো দিয়ে দর্শক মহলে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। আছেন মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল প্রমুখ।

Tags: কাজল আরেফিন অমিকাবিলা পলাশজিয়াউল হক পলাশব্যাচেলর পয়েন্ট সিজন ৪লিড বিনোদন
Previous Post

দুপুরে ভাত খাওয়ার পরেই ঘুম পায় যে কারণে

Next Post

শুধু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেই নয় প্রতিটি ক্ষেত্রেই সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা সরকারের ব্যর্থতা নিয়ে প্রতিবাদ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেই নয় প্রতিটি ক্ষেত্রেই সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৮ মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT