চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যেকটা চরিত্র বৈচিত্র্যময় করার চেষ্টা করেছি: তৌসিফ

আসিফ রহমান খান by আসিফ রহমান খান
12:32 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
তৌসিফ

তৌসিফ

মডেল ও অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব। তরুণ প্রজন্মের পরিচিত এক মুখ। মঙ্গলবার চ্যানেল আইতে প্রচারিত হবে তার অভিনীত দুটি টেলিছবি ‘নিয়তির মুচকি হাসি’ এবং ‘প্রেম মোহাব্বত ভালোবাসা’। টেলিছবি এবং নানা বিষয় নিয়ে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন এই তারকা।

‘নিয়তির মুচকি হাসি’ এবং ‘প্রেম মোহাব্বত ভালোবাসা’ টেলিছবি নিয়ে কিছু বলুন?

বললে তো অনেক কিছুই বলতে হয়। ‘নিয়তির মুচকি হাসি’র মাধ্যমে আফজাল হোসেন স্যারের সঙ্গে আমার প্রথম কাজ। এই কাজ হওয়ার কথা ছিল প্রায় এক বছর আগে। প্রথমে তো সুইজারল্যান্ড শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে যাওয়া হয়নি। তাই থাইল্যান্ডে পরে শুটিং হয়। আর ‘প্রেম মোহাব্বত ভালোবাসা’ এমন একটি কাজ, যেটা একদম নিজের মনে হয়। এই কাজের বিষয়ে আমাকে যখন প্রথম জানানো হলো, তখন শত ব্যস্ততার মাঝেও আমি তিনদিনের সময় বের করে নেই। কাজটি নিয়ে অনেক প্রত্যাশা। চরিত্র এবং গল্প নিয়ে এখন কিছু বলব না।

টেলিছবি দুটির শুটিংয়ে কোন মজার ঘটনা?

থাইল্যান্ডে ‘নিয়তির মুচকি হাসি’ শুটিংয়ের সময় ‘মানকি টেম্পল’এ যাই আমরা। ওখানে আমার সহকর্মী শবনম ফারিয়াকে একটা বানর কামড় দেয়। আর একটা সময় তো দুটি বানরের সঙ্গে আমার জীবন যুদ্ধ চলেছিল। জান নিয়ে পালাতে পারাই যেন আমার জন্য অনেক বড় বিষয় ছিল। আর ‘প্রেম মোহাব্বত ভালোবাসা’ শুটিংয়ে ঘটনার শেষ নেই। কারণ এটার শুটিং ছিল একটা মিলনমেলার সমতুল্য।

ঈদের কাজ নিয়ে প্রত্যাশা কী?

কাজ করার সময় নিজের শতভাগ দেয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা চরিত্র বৈচিত্র্যময় করার চেষ্টা করেছি। তাই প্রত্যাশা একটু বেশি থাকে সব সময়। বাকিটা দর্শকদের উপর।

ঈদে আপনার অভিনীত নাটক দেখা হয়?

নিয়মিত দেখি। কারণ এবারের ঈদে কষ্টটা সব চেয়ে বেশি করেছি। তাই ফিডব্যাক জানতে হবে না!

ঈদ কেমন কাটলো? ঈদের পর কোন পরিকল্পনা?

অসুস্থতায় কেটেছে। বেশি শুটিংয়ের চাপে অসুস্থ হয়ে পড়েছিলাম। তা নিয়েই শুটিং এবং ঈদের সময় পার হয়েছে। আর ঈদের পর ‘বেসিক আলী’ নিয়ে ব্যস্ত হবো। আপাতত এতটুকুই।

পরপর কাজের কারণে নিজের অভিনয়ের মান কতটা ধরে রাখা যায় বলে মনে করেন?

চাইলেই আসলে সব সম্ভব। তবে টানা কাজ করলে প্রেসারের কারণে পারফর্ম্যান্স নিচে নামাটাই স্বাভাবিক। মাঝে মাঝে কিছু কাজে ইচ্ছে করে প্রেসার নেই না। তাই বেশি প্রয়োজনীয় কাজগুলোতে ভালো পারফর্ম করতে পারি।

ছোটপর্দায় তো অনেক দিন হল। দর্শকরা বড়পর্দায় কবে দেখবে?

আমি যদি জানতাম, তাহলে সত্যি জানাতাম।

ফেসবুকে প্রেমিকা সহ প্রকাশ্যে দেখা যায়। বিয়ের বাদ্য কবে বাজবে?

খুব শিগগিরই বাদ্য বাজাতে চাই। বিয়ে-শাদি যেহেতু আল্লাহ্‌’র উপর, তাই সঠিক দিন তারিখ বলতে পারছি না এখনও।

Tags: তৌসিফ মাহবুব
Previous Post

‘বাজপাখি’ মুশফিকের ডাইভে মোস্তাফিজের হাসি

Next Post

মুক্তামনির হাতের সব টিউমার অপসারণ

Next Post
চিকিৎসকরা মুক্তামনির টিউমার অপসারণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তামনির হাতের সব টিউমার অপসারণ

উড়োজাহাজের চাকা ড্রেনে আটকা পড়েছে, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রেনে আটকালো উড়োজাহাজের চাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT