চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাশার চাপ কমাতে বললেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 07, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
মাশরাফী

মাশরাফী

খেলোয়াড়দের চাপ না দিয়ে, প্রত্যাশা কমিয়ে রাখলে বাংলাদেশ দল ভালো করবে বলে মনে করছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সমর্থক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ‘কম প্রত্যাশা’র আহ্বান জানিয়ে মাশরাফী বলেন, ‘সবাই জানি এখান থেকে বের হতে হলে ম্যাচ জিততে হবে। এর বিকল্প তো নেই। সত্যি কথা বলতে টিমের উপর যদি চাপ প্রয়োগ করেন এ টিম ভাল খেলবে না। যদি প্রত্যাশা কমিয়ে নিয়ে আসেন তবে টিম উজ্জীবিত হবে বেশি। একজন খেলোয়াড় হিসেবে আমি এটা বুঝি। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে অনেকেই ভেবেছিল প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, ধুর…এদের সাথে তো জিতবেই। এটা চাপ সৃষ্টি করে।’

বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। এক বছর আগে এই দেশেই টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফীর বিদায়ী ম্যাচের মঞ্চ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিধাস ট্রফি শুরু করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মাশরাফী এখন শুধুই দর্শক।

ম্যাচের আগের দিন ‘একজন দর্শক হিসেবে’ তার মন্তব্য, ‘খেলব, জিতব খুব স্বাভাবিক। খেলোয়াড়রাও জেতার জন্য নামবে। কিন্তু পারছে না, সেটা কোনো কারণে পারেনি। আমি একজন দর্শক হিসেবে বলব, আমার প্রত্যাশা অত উপরে নেই। প্রত্যেকটা পরিস্থিতিতে বাংলাদেশ দল লড়ুক, এটাই চাই। লড়াইয়ের পর যদি জিততে পারি আমার-আপনার কথায় কিছু আসবে যাবে না। তারা তখন এমনিই সাফল্যের রাস্তা তৈরি করে ফেলতে পারবে। তখন আত্মবিশ্বাস চলে আসবে এবং খারাপ সময় থেকে বের হতে পারবে।’

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ব্যাটসম্যান-বোলাররা হতাশ করলেও আশা ছাড়ছেন না মাশরাফী। তিনি বিশ্বাস করেন অসাধারণ পারফরম্যান্স করার মতো খেলোয়াড় বর্তমান দলে আছেন, ‘এই টিমের সামর্থ্য আছে ভাল কিছু করার। ব্যতিক্রম ইনিংস খেলার সক্ষমতা আছে। অন্যরকম বোলিং করারও ক্ষমতা আছে বোলারদের। রুবেল, মোস্তাফিজ, তাসকিন আগে-পরে করে দেখিয়েছে।’

টি-টুয়েন্টি থেকে মাশরাফী অবসর নেয়ায় অধিনায়কত্ব পান সাকিব আল হাসান। যদিও তাকে মাঠে ফিরতে দেয়নি ইনজুরি। আঙুলের চোট বিশ্বসেরা অলরাউন্ডারকে ভোগাচ্ছে। যে কারণে নিধাস ট্রফি খেলা হচ্ছে না। তবে দলকে উজ্জীবিত করতে নিয়মিত অধিনায়ক ছুটে গেছেন কলম্বোয়। সাকিবের অনুপস্থিতি পূরণ করা যে কঠিন সেটিই বললেন মাশরাফী, ‘সাকিব নাই মানে দুজন মাইনাস। দুজন খুঁজতে হবে। খুব ভালো ব্যাটসম্যান, আবার খুব ভালো বোলার হতে হবে। সাকিবের অভাব রাতারাতি কেন; আদৌ কবে পূরণ হবে বলা মুশকিল।’

Tags: নিধাস ট্রফি ২০১৮মাশরাফী বিন মোর্ত্তজা
Previous Post

ইতিহাস কাউকে ক্ষমা করে না: প্রধানমন্ত্রী

Next Post

কোটার শূন্য পদ মেধা থেকে পূরণের সিদ্ধান্ত

Next Post

কোটার শূন্য পদ মেধা থেকে পূরণের সিদ্ধান্ত

আবাহনীকে হারিয়ে গেল মালদ্বীপের নিউ রেডিয়েন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT