চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় কলাবাগান হত্যাকাণ্ড

শাকের আদনান by শাকের আদনান
6:11 অপরাহ্ন 27, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

রাজধানীর কলাবাগান হত্যাকাণ্ডে ৭ জন অংশ নেয় বলে জানিয়েছেন বাড়ির
নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লা। সোমবারের ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান,
বিকেল সাড়ে ৫টার দিকে ৪ জন জুলহাসের পার্সেল আছে জানানোর পর তিনি অনুমতি নিতে গেলে খুনিরা নিজেরাই গেট খুলে ওপরে চলে যায়।

বুধবার দুপুরে নিহত জুলহাসের বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পারভেজ মোল্লা।

তিনি বলেন, পার্সেলের বিষয়টি জানানোর জন্য ওপরের দিকে রওনা হই। কিন্তু, গেট লক করে খুনিদের চারজনও তার সঙ্গে ওপরে উঠে যায়।

সেসময় জুলহাস দরজা খুললে ঘাতকদের একজন জানায়, তার নামে পার্সেল আছে। কিছুক্ষণ তাদের সঙ্গে জুলহাসের কথা হয়।

জুলহাস বলেন, তার নামে কোনো পার্সেল আসার কথা নয়। পার্সেল এলেও পার্সেলে কী আছে, সেটা দেখবেন, তারপর পার্সেল গ্রহণ করবেন।

তাদের কথাবার্তা চলার সময় পারভেজ মোল্লা বুঝতে পারেন, জুলহাস কিছু একটা সন্দেহ করছেন। তারও একইরকম সন্দেহ হয়।

জুলহাস তখন বাসার দরজা আটকে দেওয়ার চেষ্টা করলে পার্সেল নিয়ে আসা চারজন বাধা দেয়। জুলহাসের হাত ও কপালে চাপাতি দিয়ে আঘাতও করে তারা।

নিজেও চাপাতির কোপে আহত পারভেজ তখন নিচে নেমে আসেন।

পারভেজ বলেন, বাসার নিচে গেটের ভেতরের দিকে তখন ২ জন অপেক্ষা করছিল। বাইরে অপেক্ষায় ছিল আরো ১ জন। ভেতরের দিকে থাকা ২ জন গার্ডরুমে বাড়ির আরেক নিরাপত্তা কর্মী সুমন এবং তত্ত্বাবধায়ক রহিমকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

হত্যাকাণ্ড শেষে ৪ জন নিচে নেমে আসলে খুনি ৭ জন একসঙ্গেই বেরিয়ে যায়।

কলাবাগান এলাকায় অবস্থিত ৩৫, উত্তর ধানমন্ডির বাসায় সোমবার বিকেলে নিহত হন মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাস মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়।

অপরাধীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে কলাবাগান থানা পুলিশ।

আর ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, মহল বিশেষ পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে রাজধানীতে ভীতিকর অবস্থা সৃষ্টির মাধ্যমে আইন-শৃংখলার অবনতি ঘটানোর চেষ্টা করছে।

‘একই আদর্শে একই উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন গ্রুপ একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে,’ বলে মনে করছেন তিনি।

তিনি বলেন: পরিকল্পিত খুন যেগুলো এরইমধ্যে হয়েছে সেগুলো ভাবার বিষয়। এটি স্পেশাল অ্যাফোর্ট দেবার বিষয়। তবে তিনি বলেন, কলাবাগানে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে সাত মিনিটের মধ্যেই পুলিশ পৌঁছাতে পেরেছে।

Tags: জুলহাস-তনয় হত্যা
Previous Post

‘পরবর্তী শিকার আপনি-আমি যে কেউ’

Next Post

এক প্রবীণ আ. লীগ নেতার নৌকা না পাওয়ার কষ্ট

Next Post

এক প্রবীণ আ. লীগ নেতার নৌকা না পাওয়ার কষ্ট

দুই দফা রিমান্ড শেষে কারাগারে শফিক রেহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT