চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিশ্রুতির ঝুলি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

শীতের এ মৌসুমে নির্বাচনী হাওয়ায় পৌরসভাগুলো সরগরম। ভোটারদের সমর্থন পেতে সভা-সমাবেশসহ ছাড়াও ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন মেয়র প্রার্থীরা। কাউন্সিলর প্রার্থীরা বাদ দিচ্ছেন না একটি বাড়িও।

উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে এখন মৃদু শৈত্য প্রবাহ। কিন্তু নির্বাচনী প্রচারের গরম সব জায়গায়। জেলার ৪ পৌরসভার মেয়র পদে প্রার্থী ২২ জন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন আর সংরক্ষিত আসনে ৫৯ জন প্রার্থী হয়েছেন। ভোটারদের মন জয় করতে পৌর এলাকার রাস্তা-ঘাট, পানি, স্বাস্থ্য, ড্রেনেজ ব্যবস্থাসহ সব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন মেয়র প্রার্থীরা।

সৎ প্রার্থী যারা গরীব দুঃখীকে দেখবেন তাদেরকে ভোট দেবেন বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা। দুষণমুক্ত পরিবেশবান্ধব সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটা আধুনিক নগর গড়ে তুলাই লক্ষ্য হবে বলে জানিয়েছেন একজন মেয়র প্রার্থী।

দেশের আরেক প্রান্ত বান্দরবানের ২ পৌরসভাও নির্বাচনী প্রচার-প্রচারণায় জমজমাট। সাধারণ নাগরিক সমস্যার সঙ্গে পার্বত্য জনপদে নিজস্ব কিছু সমস্যাও আছে। গণসংযোগে প্রার্থীরা একরকম নির্ঘুম রাত পার করছেন।

শিক্ষিত যোগ্য এবং সমাজের উন্নয়ন করবে এমন প্রার্থীকেই চান পৌরবাসীরা। পর্যটন শহরটিকে আরও আধুনিক, দুষণমুক্ত, পরিচ্ছন্ন করবে এমন প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানান তারা।

বান্দরবান পৌরসভাকে সাজানোর জন্য যা দরকার তাই করতে প্রস্তুত বলে মেয়রপ্রার্থীরা প্রতিশ্রুতি দেন। বিগত পাঁচটা বছর পৌরসভার পাশেই ছিলাম। আমার বিশ্বাস দ্বিতীয়বারের মতো আমাকে আবার সুযোগ দিবেন।

একই চিত্র উপকূলীয় বরগুনা পৌরসভায়। সেখানে মেয়র পদে প্রার্থী ৬ জন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী হয়েছেন।

রাস্তাঘাট প্রশস্ত করা, ড্রেনেজ সুন্দর করা, বিদ্যুৎ পৌঁছে দেয়াসহ উন্নয়নের বিষয়গুলোতে বেশি অগ্রাধিকার দেয়ার আশ্বাস দেন বরগুনা পৌরসভার একজন মেয়রপ্রার্থী। মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর জন্য শিশুপার্কসহ এখানে যে ঘাটতিগুলো রয়েছে তা পূরণের চেষ্টা করার প্রতিশ্রুতি দেন অপর এক প্রার্থী।

প্রচারের পাশাপাশি নানারকম আশ্বাস দিয়ে মেয়র প্রার্থীরা ইশতেহারও ঘোষণা করছেন। এরকম একজন হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত আতাউর রহমান সেলিম।

প্রথমবারের মতো রাজনৈতিক পরিচয়ে পৌর নির্বাচনে নানা উপায়ে চলছে প্রচার-প্রচারণা। ভোটযুদ্ধে প্রচারের লড়াইয়ে পিছিয়ে থাকতে চান না কেউই।

Tags: পৌর নির্বাচনপৌরসভা নির্বাচন
Previous Post

সরকার নয়, সুদের হার নির্ধারণ করে ব্যাংকগুলোই: অর্থমন্ত্রী

Next Post

বায়ার্নে আনচেলত্তি, গার্দিওলার চোখ ইংলিশ লিগে

Next Post

বায়ার্নে আনচেলত্তি, গার্দিওলার চোখ ইংলিশ লিগে

সুয়ারেজের জোড়া গোলে বার্সার শিরোপা রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT