চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিরক্ষা সহযোগিতায় ‘মনের বাঘ’

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:32 অপরাহ্ন 08, এপ্রিল 2017
in সম্পাদকীয়
A A

কথায় বলে, বনের বাঘে খায় না; মনের বাঘে খায়। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে মনের সে বাঘে খাচ্ছিল গত কিছুদিন, এখনও যে খাচ্ছে না এমন নয়। তবে, ভারতের রাজধানী নয়াদিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রতিরক্ষা সহযোগিতায় দু’ দেশের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে তাতে মনের সেই বাঘ কিছুটা দূর হবে বলেই আমরা মনে করি। গণমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লীর হায়দরাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথমবারের মতো প্রতিরক্ষা খাতে সহযোগিতা কাঠামো বিষয়ক যে সমঝোতা স্মারক সই হয়েছে তাতে ভারতের তামিলনাড়ুর ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ও বাংলাদেশের ঢাকার মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজের মধ্যে কৌশলগত ও পরিচালনাগত শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে। ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ ও নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে সহযোগিতার মাধ্যমে জাতীয় নিরাপত্তা, উন্নয়ন এবং কৌশলগত শিক্ষার বিষয়ে সহযোগিতাও বাড়ানো হবে। এছাড়া সামরিক অস্ত্রাদি কেনার জন্য বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে ভারত। সেই কেনাকাটায় অবশ্য বাংলাদেশের চাওয়াটাই মুখ্য হবে। দু’ দেশের মধ্যে এছাড়াও বেশকিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।তিস্তার পানি বণ্টনে চুক্তির বিষয়ে বাংলাদেশ খুব বেশি আগ্রহী থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানের কারণে এবারও সেটা হয়নি। তবে, আশ্বাস মিলেছে যে দু’ দেশের বর্তমান সরকার দুটি ক্ষমতায় থাকার সময়ের মধ্যেই ওই চুক্তি হবে। আমরাও আশা করতে চাই, ভারত তার প্রতিশ্রুতি রাখবে এবং শিগগিরই চুক্তিতে সই করতে পারবে দু’ দেশ। এর বাইরে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নিয়ে অনেক কথা হলেও সমঝোতা স্মারকে এমন কিছু হয়নি যাতে বাংলাদেশ বিন্দুমাত্র উদ্বেগ বোধ করতে পারে। আসলে উদ্বিগ্ন হওয়ার মতো কোন চুক্তি হওয়ার কোন কারণ নেই। এটা ভাবার কোন কারণ নেই যে সুপ্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক মানে নিজের স্বার্থ বিকিয়ে দেওয়া। বিশেষ করে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের কাছ থেকে সেরকম আশঙ্কা করাটাই বরং বোকামি। শেষ পর্যন্ত প্রতিরক্ষা খাতে সহযোগিতায় যে সমঝোতা স্মারক সই হয়েছে তাতে আমরা মনে করি, এর মাধ্যমে দু’ দেশের সশস্ত্র বাহিনীই উপকৃত হবে। শুধু প্রতিরক্ষা নয়, আমরা মনে করি, প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রেও আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে পারি, বিশেষ করে সে দেশটির সঙ্গে আমাদের খুব ভাল বন্ধুত্ব থাকতে পারে যারা আমাদের জন্মইতিহাসের সঙ্গে সম্পর্কিত, যে দেশের সামরিক বাহিনীও আমাদের স্বাধীনতার জন্য নিজেদের রক্ত দিয়েছে। এবারের ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সশস্ত্র বাহিনীর সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা চাই, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সম্মানের জায়গা থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্ব আগামী দিনগুলোতে আরো শক্তিশালী হবে।

Tags: প্রধানমন্ত্রীর ভারত সফর
Previous Post

রাষ্ট্রপতির কাছে জঙ্গি নেতা মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন বাতিল

Next Post

‘সত্তা’ দেখে মুগ্ধ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

Next Post
জুনায়েদ আহমেদ পলক ও ‘সত্তা’ ছবির পোস্টার

‘সত্তা’ দেখে মুগ্ধ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী দেশে ফিরলে গণসংবর্ধনা দেওয়া হবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT