চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিরক্ষা সক্ষমতার পথে আরো একধাপ অগ্রগতি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:49 অপরাহ্ন 12, মার্চ 2017
in সম্পাদকীয়
A A

‘বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াবো না। কিন্তু কেউ যদি আক্রমণ করতে আসে তার সমুচিত জবাব যেন আমরা দিতে পারি, সেটাই আমরা নিশ্চিত করছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাহসী উচ্চারণের মধ্য দিয়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হলো আধুনিক দুই সাবমেরিন (ডুবো যুদ্ধজাহাজ) ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’। প্রধানমন্ত্রীর ভাষ্য অনুসারে এই দিনটি শুধু বাংলাদেশ নৌবাহিনী বা সশস্ত্র বাহিনীর জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্য এটি এক বিশেষ দিন। বিষয়টি নিয়ে কারো দ্বিমত আছে বলে মনে হয় না। নদী ও সমুদ্রবেষ্টিত বাংলাদেশের জন্য বহুল কাঙ্খিত এই সাবমেরিন। ভারত-মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত ঐতিহাসিক মামলা জয়ের পরের প্রেক্ষাপটে এই ধরণের প্রতিরক্ষা ব্যবস্থা দেশের সম্পদ ও সার্বভৌমত্ব সুরক্ষায় এক বিরাট মাইলফলক। বিশ্বের গুটিকয়েক দেশের সশস্ত্রবাহিনীতে সাবমেরিন রয়েছে, সে কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি হতে পারাটা নি:সন্দেহে গর্বের। আগামীতে বিশ্বের বিভিন্ন সামরিক সক্ষমতা সূচকে সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশের নাম বিশেষভাবে উচ্চারিত হবে বলে আমাদের ধারণা। ভৌগলিক কারণে বাংলাদেশের যে অবস্থানগত গুরুত্ব রয়েছে, তা আরও বাড়িয়ে দিতে সরকারের এই দূরদর্শী পদক্ষেপ অবশ্যই প্রশংসনীয়। স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের এই অগ্রসর যাত্রা অব্যাহত থাকুক, এই আমাদের প্রত্যাশা।

Previous Post

হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রতিযোগী ছিলো প্রায় ৩ হাজার

Next Post

‘ভুলে’ চা পাতার বদলে কিটনাশক: ২ শিশুর মৃত্যু, অসুস্থ ৪

Next Post

‘ভুলে’ চা পাতার বদলে কিটনাশক: ২ শিশুর মৃত্যু, অসুস্থ ৪

অর্থমন্ত্রী

আবারও সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধির বিষয়ে যা বললেন অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT