চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবেশীর হামলায় আহত বৃদ্ধ মৃত্যুর সাথে লড়ছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 24, এপ্রিল 2022
in জনপদ, জয়পুরহাট
A A
আহত বৃদ্ধের চিকিৎসা নিচ্ছেন চিকিৎসক ও নার্স. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীর সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আফজাল হোসেন (৫০) নামের এক বৃদ্ধ।

আফজাল হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দক্ষিণ জিয়াপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় আহতের মেয়ে শারমিন সুলতানা বাদি হয়ে চিহ্নিত ৪ জনসহ অজ্ঞাত আরো কয়েক জনের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২২ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে আফজাল হোসেন তার বাড়ি সংলগ্ন দক্ষিণ জিয়াপুর আমিরা মাদ্রাসাগামী রাস্তার পাশের জমিতে থাকা মেহগনি গাছের চারা উত্তোলন করার সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী  রহমান বগার ছেলে সুলতান হোসেন (৩৫) ও তার স্ত্রী শিউলি আক্তার (২৮), মৃত রইচ মন্ডলের ছেলে রুবেল (৪২), সুলতান হোসেনের ছেলে শাকিব (১৮) ও অজ্ঞাত আরও কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে তাকে আঘাত করে।

সে সময় আফজাল হোসেন জীবন বাঁচানোর তাদিগে চিৎকার করলে আশেপাশে থাকা স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন।

আফজাল হোসেনের মেয়ে শারমিন সুলতানা বলেন , বর্তমানে আমার বাবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিজে বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোঃ রওশোন ইয়াজদানী জানান, এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি অভিযোগ এসেছে এবং সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tags: আহতজয়পুরহাট
Previous Post

আলোকিত স্থাপনা: আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ

Next Post

স্পেস বেলুনে মহাবিশ্ব ভ্রমণে যাবে মানুষ

Next Post
আন্তর্জাতিক মহাকাশে স্পেস বেলুনের মাধ্যমে মহাবিশ্বের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেস বেলুনে মহাবিশ্ব ভ্রমণে যাবে মানুষ

রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT