চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবাদ করে হাসির পাত্র সোনম!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
সোনমের হাসির প্রতিবাদে মঞ্চে উপস্থিত দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড তারকাদের ভেতর একে অপরকে দোষারোপ করা যেন দিনকে দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আর সেই দোষারোপে কখনও যেমন সবাই সবার বিরোধিতা করছে, ঠিক তেমনিই অনেকে করছে দলবাজি!

গত কয়েকদিন ধরে আলোচনায় বলিউডের মাদক যোগের খবর। আর তাইতো বলিউড নিয়ে এসব অপমান সহ্য করতে নারাজ জয়া বচ্চন মঙ্গলবার রাজ্যসভায় এমন অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। যার প্রতিবাদে সুর মেলান বলিউডের অনেক তারকাই। আর এবার সেই প্রতিবাদে সুর মেলাতে গিয়ে ট্রোলের শিকার বলিউড অভিনেত্রী সোনম কাপুর!

মূলত কারও নাম উল্লেখ না করে জয়া বচ্চন বলেন, ‘কিছু মানুষ বলিউডের বদনাম করার চেষ্টা করছে এবং ‘নর্দমা’ বলছে। অথচ এই ইন্ডাস্ট্রিই অনেক মানুষকে নাম এবং জনপ্রিয়তা এনে দিয়েছে।’ এছাড়াও তিনি আরো বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বলিউডের অনেক তারকাকে নিয়েই সমালোচনা করা হচ্ছে। অথচ দেশের সর্বোচ্চ করদাতারা এই ইন্ডাস্ট্রিরই।’

জয়া বচ্চনের এমন মন্তব্যে তার প্রশংসা স্বরূপ তার বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে টুইট করেন সোনম। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘বড় হয়ে তিনি জয়া বচ্চনের মত হতে চেয়েছিলেন।’ আর তাতেই যেন নেটদুনিয়ায় হাসির পাত্রে পরিণত হন সোনম!

নেটিজেনদের যেন এখন একটাই প্রশ্ন, ‘৩৫ বছর বয়সেও এখনো বড় হননি সোনম! তাহলে আর কবে বড় হবেন তিনি?’

কেউ এমন প্রশ্ন করছেন, ‘কোন ক্লাসে পড়ো?’ আবার কেউ বলছে, ‘আর কবে বড় হবে? এখন তো চলছে ৩৫, ইতোমধ্যে আন্টি হয়ে গেছো। নাকি নিজেকে এখনো ১৬ বছরের তরুণী ভাবো?’

Tags: জয়া বচ্চনবলিউডসোনম কাপুর
Previous Post

কবি নির্মলেন্দু গুণ

Next Post

শিক্ষা দিবসে শহীদদের প্রতি ছাত্রলীগের ফুলেল শ্রদ্ধা

Next Post
শহীদদের স্মরণে ছাত্রলীগের ফুলেল শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা দিবসে শহীদদের প্রতি ছাত্রলীগের ফুলেল শ্রদ্ধা

Group of young people and a man in casual and traditional attire in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরতি ভেঙে কাজে মগ্ন বলিউড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT