চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধীদের জন্য কাজ করতে সায়মা ওয়াজেদের আহ্বান

ইলিয়াস কমল by ইলিয়াস কমল
8:01 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

প্রতিবন্ধিতা নিয়ে সচেতনতা বাড়াতে সংসদ সদস্যদের মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অটিজম বিষয়ে জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

তিনি বলেছেন, প্রতিবন্ধী শিশুদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে মানবসম্পদে পরিণত করতে সবাইকেই এগিয়ে আসতে হবে।

সংসদ সদস্যদের মাঝে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় সংসদের শপথকালে ‘স্নায়ু বিকাশজনিত সমস্যা বিষয়ক কর্মশালা’ আয়োজন করে সংসদীয় স্থায়ী কমিটি ও সংসদ সচিবালয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অটিজম বিষয়ে জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও জাতির জনকের দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন। অটিজম কোনও রোগ নয় উল্লেখ করে সায়মা ওয়াজেদ বলেন, এ বিষয়ে মানুষের ভুল ধারণাগুলো দূর করতে সংসদ সদস্যসহ সবাইকে উদ্যোগী হতে হবে।

কর্মশালার সভাপতি জাতীয় সংসদের স্পিকার বলেন, কর্মশালার মাধ্যমে সংসদ সদস্যরা এ বিষয়ক আইনের ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে ধারণা নিতে পারবেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে প্রতিবন্ধীদের জন্য কি ধরনের আইন রয়েছে এ বিষয়ে কি ধরনের নীতিমালা সরকার গ্রহণ করেছে এবং আর কোনো বিশেষ আইনের প্রয়োজন বা যে আইনগুলো রয়েছে সেখানে কোনো কার্যকর পরিবর্তনের প্রয়োজন আছে কিনা সেগুলোর ব্যাপারে হয়তো সায়মা ওয়াজেদ কাছ থেকে আমরা শুনবো এবং তার কার্যকরী পদক্ষেপ নিতে পারবো।

আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার প্রাণ গোপাল দত্ত, নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি প্রোটেকশন ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ গোলাম রাব্বানী।

সভায় প্রতিবন্ধীতা দূর করতে যথাসম্ভব কম বয়স থেকেই শিশুর যত্নের ওপর গুরুত্ব দেন বক্তারা।  

Tags: অটিজমসায়মা ওয়াজেদ হোসেন
Previous Post

‘৮ম বেতন কাঠামো ব্যাংক কর্মকর্তাদের জন্য মর্যাদাহানিকর’

Next Post

মোটরসাইকেল র‌্যালিতে সান্তা ক্লজ

Next Post

মোটরসাইকেল র‌্যালিতে সান্তা ক্লজ

ফেব্রুয়ারিতে ঢাকায় বসছে এশিয়া কাপের অাসর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT