চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি ইউরোই মেসির ‘প্রাপ্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 31, জানুয়ারি 2021
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল তারকা লিওনেল মেসি ও তার পরামর্শদাতা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যেখানে বার্সেলোনার ঋণ ১ বিলিয়ন ইউরো, সেখানে লিওনেল মেসি একাই বেতন পান বছরে ১৩৮ মিলিয়ন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বছরের বেতন দিয়ে মোটামুটি মানের একটা দল গড়তে পারবে যেকোনো ইউরোপিয়ান ক্লাব। অথচ মেসি নিজেই বলছেন শিরোপা জেতার মতো দল নেই তাদের। ক্লাব যখন আর্থিক দুর্দশায় ধুঁকছে, তখন মেসির আকাশছোঁয়া বেতনের কথা জেনে চলছে সমালোচনা।

মেসির এই অবিশ্বাস্য পারিশ্রমিককে অবশ্য অনর্থক বা অপচয় মানতে নারাজ বার্সার প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিক্টর ফন্ত। তার দাবি, নিজের যোগ্যতা আর পরিশ্রম দিয়ে প্রতিটি ইউরো আদায় করে নেয়ার যোগ্যতা অর্জন করেছেন ছয়বারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা।

বার্সার সঙ্গে সবশেষ চুক্তিতে চার বছরে মেসির ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো পাওয়ার তথ্য ফাঁস করেছে স্প্যানিশ পত্রিকা এল মুন্ডো। বাংলাদেশি অঙ্কে যার পরিমাণ ৫ হাজার ৭০২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭৮২ টাকা!

২০১৭ সাল থেকে বছর প্রতি বার্সার কাছ থেকে ১৩৮ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পান মেসি। যার মধ্যে ১১৫ মিলিয়ন নির্দিষ্ট, আর আনুগত্যের বোনাস মিলিয়ে এরসঙ্গে যোগ হয় আরও ৭৮ মিলিয়ন। সপ্তাহ প্রতি ৩৩ বছর বয়সী আর্জেন্টাইনের বেতন হল ২.৬৬ মিলিয়ন ইউরো।

বার্সার আর্থিক দুরবস্থার পেছনের কারণ যে অনেকটাই মেসি, সেটাই ইঙ্গিত করার চেষ্টা করেছে এল মুন্ডো।

মেসিকে নিয়ে এমন সমালোচনা পছন্দ হচ্ছে না ফন্তের। তিনি চান বার্সার হয়েই যেন ক্যারিয়ার শেষ করেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড, ‘তাকে যতগুলো ইউরো দেয়া হয়েছে, তার প্রতিটিই সে অর্জন করে নিয়েছে। সে মোটেও আমাদের ডোবায়নি। উল্টো করে বললে, সে আমাদের ইতিহাসের সেরা খেলোয়াড় এবং আমরা চাই সে সারাজীবন আমাদের সঙ্গেই থাকুক।’

চলতি বছরের জুনে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির, ফন্তের আশা নতুন করে চুক্তি সারবেন বার্সা অধিনায়ক।

Tags: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

১০০ টাকা প্রাইজবন্ডের ১০২তম ড্রয়ে বিজয়ী যেসব নম্বর

Next Post

১৩ মার্চ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, পুরোনো ভবনের পেছনে সবুজ গাছের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ মার্চ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

বিজেপি নেতাদের জাতীয় সংগীতের ভুল গানের দৃশ্য, রাজনৈতিক সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় জাতীয় সংগীত ‘ভুল’ গেয়েছেন বিজেপির নেতানেত্রীরা: তৃণমূল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT