চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারণার প্রবণতা আছে যে পুরুষদের

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
12:30 অপরাহ্ন 04, অক্টোবর 2017
in লাইফস্টাইল
A A
প্রতারণা

সম্পর্ক বেশ অনেকদিনের। ভালো-খারাপ মিলিয়ে কেটে গেছে কয়েকটি বছর। কিন্তু বিয়ের প্রস্তাব গ্রহণ করবেন নাকি করবেন না তা নিয়ে দ্বিধায় আছেন। মনে একটাই ভয়, ছেলেটি প্রতারণা করবে না তো! কীভাবে চেনা যায় প্রতারক? কিছু লক্ষণ আছে যেগুলোর মাধ্যমে আগেই কিছুটা ধারণা করে নেয়া সম্ভব যে ছেলেটি প্রতারণা করার আশঙ্কা আছে কিনা। জেনে নিন তেমনই ৬টি লক্ষণ-

মা ভক্ত নয়
অতিরিক্ত মা ভক্ত ছেলেদেরকে মেয়েরা একদমই পছন্দ করেন না। পরিবারের সঙ্গে সম্পর্ক একটু শিথিল এমন ছেলেদেরই বেছে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন মেয়েরা। কিন্তু এতেই ঝুঁকি বেশি। একটি বিষয় মনে রাখবেন, একসময়ে আপনিও তার পরিবারের অংশ হতে পারেন। তাই পরিবারকে যে সম্মান করে না সে আপনাকেও সম্মান না করার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।

রহস্য মানব
হয়তো ছেলেটির রহস্যময় আচরণেই আকৃষ্ট হয়েছিলেন আপনি। কিন্তু এখন সেটাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফোনের ইনবক্সে একটি মেসেজও না থাকা, সব সময়ে রহস্যময় উত্তর দিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়া কিংবা শুধু আপনার কথা শোনা কিন্তু কিছুই না বলা হতে পারে ভয়ের কারণ। সাধারণত এতটা লুকোচুরি যারা করে থাকেন তাদের প্রতারণা করার প্রবণতা থাকে।

আবেগের অভাব
ফ্লার্ট করায় দারুণ পটু আপনার ভালোবাসার মানুষটি। এমনকি শারীরিকভাবে কাছে আসার চেষ্টাতেও কোনো কমতি নেই। কিন্তু আপনার প্রতি তার আবেগের জায়গাটা শূন্য। আর সেজন্যই সম্পর্কটাকে গভীর মনে হয়না আপনার। যদি এমন পরিস্থিতি হয়ে থাকে তাহলে আগেই সচেতন হওয়া জরুরি। কারণ আবেগ না থাকলে প্রতারণা করার সম্ভাবনা বেশি থাকে।

‘ভুলে গেছি’ অজুহাত
রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা ফোন করতে বলেছিলেন। কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করেও ফোন পেলেন না তার। কিংবা আপনার জন্মদিনটাই বেমালুম ভুলে গিয়েছে সে। সব কিছুতেই যেই মানুষটি ভুলে যাওয়ার অজুহাত দেখাতে পটু, সেই মানুষটি আপনার সঙ্গে প্রতারণা করার আশঙ্কা অনেক বেশি।

অতিরিক্ত অধিকার খাটানো
আপনি কোথায় যাবেন, কী করবেন, কী পরবেন, কাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন সবই কি আপনার সঙ্গী নির্ধারণ করেন? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রেমিকার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার, সামাজিক মাধ্যম সবকিছুই প্রেমিক নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত নজরদারি এবং কড়াকড়ি বিরক্তির কারণ হয়ে দাঁড়ালেও অনেকেই মুখ ফুটে কিছুই বলেন না। কিন্তু এধরণের সম্পর্ক অত্যন্ত ক্ষতিকর। কারণ এতে ব্যক্তি স্বাধীনতা নষ্ট হয় এবং এধরণের প্রেমিকদের প্রতারণা করার প্রবণতা বেশি থাকে।

সম্পর্ক লুকানো
ছেলেটির কাছের বন্ধুরাও জানে না যে আপনি তার প্রেমিকা। আর পরিবারের জানার তো প্রশ্নই ওঠে না। রাস্তায় পরিচিত কাউকে দেখলেই নিমিষেই উধাও হয়ে যায় সে। কিছুতেই যেন কাউকে প্রকাশ করতে চায় না সম্পর্কের বিষয়টি। অথচ আপনার বন্ধুদের সবাই জানে তার কথা। এমনকি পরিবারও। এক্ষেত্রে সচেতন হওয়া জরুরী। কারণ সম্পর্ক লুকানোর প্রবণতা যাদের আছে তাদের সাধারণত প্রতারণা করার আশঙ্কাও থাকে। -টাইমস অব ইন্ডিয়া।

Tags: প্রতারণা
Previous Post

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে ঢাকায় জাতীয় সম্মেলন

Next Post

ট্যাটু না করলে ভারতীয় নারীদের যৌন নিপীড়ন করা হত

Next Post
বাংলাদেশের গ্রামীণ নারীদের ট্যাটু দেখাচ্ছে, ঐতিহ্যবাহী চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্যাটু না করলে ভারতীয় নারীদের যৌন নিপীড়ন করা হত

অধ্যাপক আরেফিনের প্রহরীর চেয়ার নিয়ে তোলপাড় কাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক আরেফিনের প্রহরীর চেয়ার নিয়ে তোলপাড় কাণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT