চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারণার ব্যবসায় তৌসিফ ও তানজিন তিশার ‘অচেনা প্রেম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 17, এপ্রিল 2022
in বিনোদন
A A
দুটি মানুষ একটি সাদা পটভূমিতে দাঁড়িয়ে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই শহরে প্রেম ও প্রতারণা যেন হাতে হাত রেখে হাঁটে! অনেকটা সেই নির্মম সত্যটি এবার উঠে আসছে সময়ের অন্যতম জনপ্রিয় দুই শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশার মাধ্যমে। পারভেজ ইমামের চিত্রনাট্যে ‘অচেনা প্রেম’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু।

সিএমভি’র ব্যানারে নির্মিত ঈদের এই নাটকটির মাধ্যমে উঠে আসবে এই শহরে বেঁচে থাকার লড়াই করা একজন নারীর গল্প।

নির্মাতা রিংকু নাটকটির গল্প ধারণা দেন এভাবে, ‘জীবনযুদ্ধে পরাজিত মেয়ে তামান্না। বাবা মারা যাওয়ার পর সংসারের ঘানি নিজেকে টানতে হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট একটি চাকরির আশায় ঘুরলেও মানুষের মতো শকুনের লোলুপ দৃষ্টির কবলে পড়ে সন্মান বাঁচানোর জন্য বের হয়ে এসে সেই সমাজকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তায় নামে প্রতারণা করতে।

তামান্নার এই প্রতারণা ব্যবসার মাঝে ঘটনাক্রমে পরিচয় হয় সজল নামের এক লেখকের সাথে। সজল যদিও তার পরিচয় দেয়, সে গ্রাম থেকে পালিয়ে ঢাকা এসেছে। যার কাছে শহরের প্রায় সবটুকুই অচেনা। বিশ্বাস করে সজলকে এ্যাসিসটেন্ট হিসাবে নিয়োগ দেয় তামান্না। শুরু হয় তাদের প্রতারণা ব্যবসা।

‘অচেনা প্রেম’ নাটকে তামান্না চরিত্রে তানজিন তিশা এবং সজল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

বোধ খ্যাত নির্মাতা রিংকুর ভাষ্যে, ‘নাটকটি বেদনার। তবে তারচেয়ে বড় বিষয় আমি একটা বার্তা দিতে চেয়েছি দর্শকদের। সেটি হলো, জীবনযুদ্ধ। মানুষ আসলে নিজেকে টেকানোর জন্য কতরকমের যুদ্ধ করে এই সমাজ ও শহরের সঙ্গে। সেটাই দেখাতে চেয়েছি।’

সিএমভি’র কর্ণধার ও নাটকটি প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলের বিশেষ আয়োজনে।

Tags: ইউটিউবঈদের নাটকতানজিন তিশাতৌসিফ মাহবুবরাফাত মজুমদার রিংকুসিএমভি
Previous Post

হালান্ড ম্যানসিটির সাথে চুক্তি করেনি: ডর্টমুন্ড

Next Post

বক্স অফিসে ৫০০ কোটি আয়ের পথে ‘কেজিএফ ২’

Next Post
A man with a beard and long hair holding a gun in front of a vehicle. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে ৫০০ কোটি আয়ের পথে ‘কেজিএফ ২’

নারী স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য নাকের নল ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে ১৫ দিনে করোনা ৫শ’ শতাংশ হারে ছড়িয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT