চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রতারক শারাপোভার ফিরে আসা অবিচার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 27, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

আবার টেনিস কোর্টে ফিরেছেন মারিয়া শারাপোভা। ১৫ মাসের নিষেধাজ্ঞা শেষে পোরশে ওপেনে ফিরেই পেয়েছেন দারুণ জয়। কিন্তু জয়ের আনন্দ সেভাবে আর উদযাপন করতে পারছেন কই। এখনও যে লোকে তাকে প্রতারক বলছেন!

রাশিয়ান সুন্দরীকে সরাসরি প্রতারক বলেছেন কানাডিয়ান ইউজিন বুচার্ড। ২০১৪ উইম্বলডন ফাইনালিস্টের দাবি শারাপোভাকে টেনিসে ফিরতে দেওয়াই উচিত হয়নি।

পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী শারাপোভাকে ২০১৬ সালে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার দায়ে দুই বছরের জন্য টেনিস কোর্টে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। কিন্তু গত অক্টোবরে কোর্ট অব অরব্রির্টেশন রায় দেয় যে শারাপোভার এই ডোপ কেলেঙ্কারি আন্তর্জাতিকমানের ছিল না। এই রায়ের ফলে  নিষেধাজ্ঞার সাত মাস আগেই  ওয়াইল্ডকার্ড নিয়ে পোরশে ওপেন দিয়ে টেনিসে ফিরেছেন  শারাপোভা। বুধবার জয় পেয়েছেন রবার্তা ভিঞ্চির বিপক্ষে প্রথম রাউন্ডেও।

কিন্তু এই রাশিয়ান সুন্দরীর এই ফেরা সহজে মানতে পারছেন না বর্তমান র‌্যাঙ্কিংয়ে ৫৯ নম্বরে থাকা ইউজিন বুচার্ড। ২০১৪ উইম্বলডন ফাইনালিস্টের মতে এভাবে শারাপোভাকে ফিরিয়ে অবিচার করা হয়েছ, ‘আমি মনে করি এটা একদমই ঠিক হল না। তার মতো খেলোয়াড়কে আমি কোনদিনই টেনিস কোর্টে দেখতে চাই না। যারা সঠিক নিয়ম মেনে খেলাটা খেলে তাদের প্রতি বিশাল অবিচার করা হয়ে গেল।’

‘সে একজন প্রতারক। আর একজন প্রতারককে কোনভাবেই খেলতে দেয়া উচিত নয়। ডব্লিউটিএ ( ওয়ার্ল্ড টেনিস এ্যাসোসিয়েশন) বাচ্চাদের প্রতি এই বার্তা পৌঁছে দিল যে, চাইলে দুনীতি করতে পারো। আমরা তোমাকে দুহাত দিয়ে বুকে টেনে নেবো।’ বলেন বুচার্ড।

Tags: মারিয়া শারাপোভা
Previous Post

সুমাইয়া-মনিষার উচ্ছ্বল হাসিতে আলোকিত পুলিশের মুখ

Next Post

ব্রেক্সিট বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কে প্রভাব ফেলবে না, প্রধানমন্ত্রীকে ক্যামেরন

Next Post

ব্রেক্সিট বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কে প্রভাব ফেলবে না, প্রধানমন্ত্রীকে ক্যামেরন

‘পুলিশ ফোর্স নয়, পুলিশ হল সেবা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT