চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রণোদনা প্যাকেজে শর্ত শিথিল, ঋণ পাবে অনেক প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 অপরাহ্ন 25, জুন 2020
in অর্থনীতি
A A

করোনায় অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় ঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজ থেকে একজন গ্রাহককে ঋণ প্রাপ্যতার সমপরিমাণ অর্থ ৩ বছরের মধ্যে কয়েক কিস্তিতে দিতে পারবে ব্যাংকগুলো। তবে কোনো অবস্থায় ওয়ার্কিং ক্যাপিটালের ৩০ শতাংশের বেশি ঋণ দেয়া যাবে না।

এই বিশেষ প্রণোদনা প্যাকেজ থেকে ক্ষতিগ্রস্ত অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সরকারের এই প্রণোদনা প্যাকেজ থেকে যেন অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে সুবিধা দেয়া যায় সে লক্ষ্যে এই নির্দেশনা দেয়া হয়েছে। ওয়ার্কিং ক্যাপিটালের ভিত্তিতে ঋণ প্রাপ্যতার সমপরিমাণ অর্থ ৩ বছরে কয়েকটি কিস্তিতে দেয়া যাবে। অর্থাৎ ৩০০ টাকার ঋণের অর্থ ব্যাংকগুলো এক সঙ্গে গ্রাহককে না দিয়ে প্রতি বছর ১০০ টাকা করে দিতে পারবে। এতে করে বাকি ২০০ টাকা অন্য ক্ষতিগ্রস্ত দুটি প্রতিষ্ঠানকে দেয়ার সুযোগ পাবে। ফলে অধিক সংখ্যক প্রতিষ্ঠান এই অর্থ নিয়ে ব্যবসা করার সুযোগ পাবে।

মহামারি করোনার কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ৩০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার। এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দেয়া হবে। এ তহবিল থেকে ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারবে। তবে তাদের ৪ দশমিক ৫ শতাংশ সুদ পরিশোধ করতে হবে, বাকি ৪ দশমিক ৫ শতাংশ সুদ সরকার ভর্তুকি হিসেবে দেবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ওয়ার্কিং ক্যাপিটালের ভিত্তিতে প্যাকেজের আওতায় গ্রাহক পর্যায়ে প্রতিটি ঋণ সীমা ও মেয়াদ সংক্রান্ত বিষয়াবলী বর্ণিত রয়েছে। আলোচ্য প্যাকেজের আওতায় করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত অধিক সংখ্যক প্রতিষ্ঠানসমূহের অনুকূলে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানসমূহকে গতিশীল ও পুনরুজ্জীবিত করা সম্ভব হবে মর্মে আশা করা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত অধিক সংখ্যক প্রতিষ্ঠানসমূহের অনুকূলে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেমন- এ প্যাকেজের আওতায় সাধারণভাবে ঋণগ্রহীতা বা গ্রাহক পর্যায়ে প্রতিটি ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। ঋণ প্রাপ্যতার সমপরিমাণ অর্থ কোনো গ্রাহকের অনুকূলে এক বছরে প্রদান করা সম্ভব না হলে অবশিষ্ট প্রাপ্য অর্থ আলোচ্য প্যাকেজের অবশিষ্ট মেয়াদের মধ্যে ঋণ হিসেবে প্রদান করা যাবে।

বিদ্যমান ঋণ বা বিনিয়োগ গ্রহীতা বা গ্রাহক পর্যায়ে মোট ঋণ বা বিনিয়োগের পরিমাণ কোনোভাবেই ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখ ভিত্তিক ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ মঞ্জুরীকৃত/প্রদত্ত সীমার ৩০ শতাংশের বেশি হবে না। এছাড়া নতুন ঋণগ্রহীতার ক্ষেত্রেও বিদ্যমান নীতিমালার আওতায় ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রাপ্যতা সীমার ৩০ শতাংশের অধিক হবে না।

ব্যাংক কর্তৃক কোনো ঋণ বা বিনিয়োগ গ্রহীতাকে যেভাবেই ঋণ বা বিনিয়োগ প্রদান করা হোক না কেন (এককালীন অথবা প্যাকেজের মেয়াদে একাধিক বছরে প্রদত্ত হয়ে থাকলে) একজন গ্রাহকের জন্য সংশ্লিষ্ট ব্যাংক এ সার্কুলার লেটারের অনুচ্ছেদ ২(খ)-এ বর্ণিত মোট সীমার মধ্যে প্রদত্ত ঋণ/বিনিয়োগের উপর সুদ/মুনাফা ভর্তুকি প্রাপ্য হবেন।

Tags: ঋণপ্রণোদনা প্যাকেজবাংলাদেশ ব্যাংক
Previous Post

ঢাকাসহ নয় জেলায় নতুন ডিসি

Next Post

বিদ্যুতের অতিরিক্ত বিল নেয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা

Next Post

বিদ্যুতের অতিরিক্ত বিল নেয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা

করোনাভাইরাস: আমেরিকার দেশগুলোতে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT