চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রণোদনার সুফল ধরে রাখতে প্রয়োজন সঠিক পদক্ষেপ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:05 অপরাহ্ন 28, এপ্রিল 2021
in সম্পাদকীয়
A A

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক-এডিবি। করোনায় ক্ষতিগ্রস্তদের সরকারের দেয়া প্রণোদনার সুফল মেলার পাশাপাশি বিশ্ব বাণিজ্য এবং বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে ২০২১ অর্থবছরে বাংলাদেশের এ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে।

এর আগে গত ৩০ মার্চ বিশ্বব্যাংক বলেছে, এই প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৬ থেকে ৫ দশমিক ৬ শতাংশের মধ্যে। চলতি অর্থবছরের বাজেটে সরকার ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও করোনার কারণে তা ৭ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনা হয়।

সবমিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ খুব একটা খারাপ অবস্থায় নেই বলা চলে। করোনাকালে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ, রেমিটেন্স প্রবাহ এবং বৈশ্বিক নানা সাহায্য সহযোগিতার কারণে এই ধারা ধারণা করা হচ্ছে।

বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে দেশজুড়ে, লকডাউন ও সাময়িক নানা বিধি নিষেধে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই থেমে আছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চলছে জরুরি কর্মকাণ্ড। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ভ্যাকসিন কার্যক্রমসহ নানা পদক্ষেপের ফলে দেশে করোনা নিয়ন্ত্রণ একটি ইতিবাচক ধারায় ফিরবে।

সামনে আগামী অর্থবছরের বাজেট আসছে, যা করোনাকালে দ্বিতীয় বাজেট। এবারের বাজেট নানা কারণে বেশ গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। মেগা ও বাহুল্য প্রকল্পে ব্যয় কমিয়ে মানবিক-সামাজিক নানাখাতে বরাদ্দ বাড়িয়ে করোনার ধাক্কা সামাল দেয়া খুবই জরুরি। গতবছর স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হলেও নানা অনিয়ম ও অপব্যবহারের খবর গণমাধ্যমে এসেছে। এছাড়া বিভিন্নখাতে বরাদ্দ অর্থ খরচে যাতে দুর্নীতি না হয়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। অর্থনৈতিক নানা কর্মকান্ড সঠিক ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলে করোনার ধাক্কা কাটিয়ে প্রবৃদ্ধিসহ নানা ইতিবাচক পরিবর্তন আসবে দেশে।

Tags: করোনাপ্রণোদনাসম্পাদকীয়
Previous Post

মাসব্যাপী আইফোনের ‘ঈদ মেগা ডিল’

Next Post

বান্দরবানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Next Post
বন্দুক ও গুলির কার্তুজের গুচ্ছ উদ্ধার, বান্দরবানে অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের সংখ্যা কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT