চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ করবে বজলুর রহমানের আদর্শ

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
11:59 অপরাহ্ন 03, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

সাংবাদিক বজলুর রহমানের আদর্শ প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ করবে। সমাজে বড় পরিবর্তন আনতে নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ বজলুর রহমানের আদর্শ উজ্জ্বল পথপ্রদর্শক হয়ে থাকবে বলে মন্তব্য করেন বক্তরা।

রোববার জাতীয় জাদুঘরে ‘বজলুর রহমান স্মৃতি পদক -২০১৫’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তরা।

দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম পথিকৃত ছিলেন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া বজলুর রহমান মুক্তিযুদ্ধের সময় ‘মুক্তিযুদ্ধ’ পত্রিকার সম্পাদক হিসেবে জনমত সৃষ্টি করেছেন, স্বাধীনতার পর সাংবাদিকতাকে অবলম্বন করে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন গুণী এই সাংবাদিক।

২০০৮ সালে বজলুর রহমানের মৃত্যুর পর তার পরিবার ও বন্ধুদের সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতি পদক প্রবর্তন করে । এরই ধারাবাহিকতায় এবারও শাহবাগের জাতীয় জাদুঘরে স্মৃতিপদক প্রদানের আয়োজন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সারওয়ার আলী বলেন, আমরা মনে করি বজলুরে রহমান স্মৃতি পদক প্রবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের যে অজানা ইতিহাস, যে মানবিক ইতিহাস, যে মানবিক বিপর্যয়ের যে ইতিহাস সেই ইতিহাসটি উঠে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বজলুর রহমান সৎ ও বস্তুনিষ্ট সাংবাদিকতার শিক্ষা দিয়ে গেছেন।

আজকের প্রজন্মের সাংবাদিকদের বজলুর রহমানের লেখনি ও সাংবাদিকতা থেকে অনেক কিছু শেখার আছে। বজলুর রহমান বিশ্বাস করতেন সাংবাদিকতার উচ্চতম আইন হচ্ছে সত্য কথা বলা, আর তিনি সারাজীবন তা করে গেছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার বলেন, বজলুর রহমান দেখিয়ে গেছেন, সততা এবং দায়িত্বশীলতার সাথে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কিভাবে সাংবাদিকতা করা যায়।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় গভীরভাবে বিশ্বাস করতেন তিনি। আমৃত্যু গণতন্ত্র ও মুক্তিযদ্ধের চেতনা ভিত্তিক অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করে গেছেন। কাজের মধ্য দিয়েই তিনি স্মরণীয় ও অনুকরণীয় এক আদর্শ হয়ে থাকবেন। প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত লেখনীর মাধ্যমে তার আদর্শের আলোকবর্তিকা থাকবে।

অনুষ্ঠানে বজলুর রহমানের স্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই”র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এবার মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখের স্টাফ রিপোর্টার ইজাজ আহমেদ মিলন এবং ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিবেদক মৌমিতা জান্নাতকে বজলুর রহমান স্মৃতি পদক দেওয়া হয়েছে।

Previous Post

টি২০তে সবার ওপরে তামিম

Next Post

আগে টাকা পরে পরীক্ষা!

Next Post

আগে টাকা পরে পরীক্ষা!

'আজ এ নির্বোধগুলোই বিশ্বজয় করেছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT