চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচ্ছদে শিল্পের নামে চলছে কারসাজি

আদিত্য শাহীন by আদিত্য শাহীন
8:54 অপরাহ্ন 14, মার্চ 2022
in শিল্প সাহিত্য
A A
বইমেলা

কম্পিউটার থেকে প্রিন্টের নির্দেশ দিলেই মূদ্রণযন্ত্রের মাধ্যমে কাগজে ছাপা হয়ে যায়। ছাপা কাগজ ভাজ করে ওপরে একটি কাভার লাগিয়ে বাঁধাই করলেই বই। হয়ে গেল কাগজের লেখা থেকে বই। আর কোনো যাদুবিদ্যা নেই বইয়ের ভূবনে। ভেতরের মাল-মশলা লেখকের ভাবনা। তার সঙ্গে বইয়ের হয়ে ওঠার কোনো সম্পর্ক নেই। প্রচ্ছদের ছবি দেখে মানুষ বই কিনে ফেলে, তাই প্রচ্ছদে আকর্ষণ রাখা হয়। কী সেই আকর্ষণ? ছবির ভেতরে ছবি? ছবির কাব্যিক ফিউশন? নাকি রঙের খেলা? আমাদের শিল্পভূবনে প্রচ্ছদ শিল্পের দিকপাল কাইয়ুম চৌধুরির আঁকা প্রচ্ছদ বইয়ের উপজীব্য তুলে ধরেছে। প্রচ্ছদই বইটিকে মহিমান্বিত করেছে। সেইসব কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিখাদ প্রচ্ছদ শিল্প রচনা করছেন কেউ কেউ। কবে বেশিরভাগ ক্ষেত্রে তা অনুসৃত হচ্ছে না।

কম্পিউটার এক যাহাবাজ জিনিশ। মানুষের ইতিবাচক ক্ষমতাকে সে যেমন তীক্ষ্ণ করে তুলতে পারে, বিরাট দরজা খুলে দিতে পারে নেতিবাচক ক্ষমতারও। আর গুগল হচ্ছে এক সমুদ্র। যেখানে স্বচ্ছ পানি যেমন আছে। নোংরা পানিও আছে। ভেতরেই আছে আবর্জনার ভাগাড়। বাণিজ্যসন্ধানীরা অনলাইনে পৃথবীর সবকিছুর সহজ সমীকরণ দিয়ে রেখেছে। আপনি কী করতে চান? গুগলের সব সমর্থন পাবেন। বইয়ের কাভার তো মামুলি ব্যাপার। কোটি কোটি ছবি আছে গুগলে। সুবিধামতো বের করে নিন। গ্রাফিক্সে একটির মাথা আরেকটির লেজ আকাশ কুসুম চিন্তা নিয়ে বসিয়ে দিন, যার কোনো মানে নেই সেটিই হয়ে উঠবে সবচেয়ে অর্থবোধক। এমন ধারণাকে সম্বল করে অসংখ্য প্রচ্ছদশিল্পী পয়দা হয়ে গেছে। তাদের কাছে শিল্প এমন এক বিষয়, মূর্ত করতে পারলে দামী, আর বিমূর্ত করতে পারলে মহামূল্যবান। তারা জানে যা এক নিমিষে বোঝা যায় না, তাই বিমূর্ত। ব্যবসা জমে গেলে, তাকে আর পায় কে? শিল্পেরও মাস্টার হয়ে যায় সে।

এখন এইসব প্রচ্ছদের ছড়াছড়ি। দেশের প্রকাশনা বাণিজ্যর সবচেয়ে বড় আড়ত বাংলাবাজারে রাতারাতি কত উপায়ে যে বই তৈরি হচ্ছে তার কোনো হিসাব নেই। দেখা যাচ্ছে একাধিক প্রকাশক একই বই প্রকাশ করছে ভিন্ন ভিন্ন নামে। প্রচ্ছদ আলাদা, নাম আলাদা। কখনও লেখাও ভিন্ন ভিন্ন নামের। বাংলাবাজারে বই নিয়ে এত বৈচিত্র্যময় (?) নেতিবাচক কাজ হয়, তার কোন ইয়ত্তা নেই।

এই ইস্যুতে অন্যসব বিষয়ের গভীরে যাওয়ার দরকার দেখছি না। প্রচ্ছদ নিয়ে প্রচ্ছদ শিল্পীরা বেশ হতাশ। তারা বলছেন, পুস্তক প্রকাশনা শিল্পের যতখানি উৎকর্ষ ঘটেছে তার সঙ্গে প্রচ্ছদ শিল্প যথাযথ সঙ্গত করতে পারছে না। তার মানে যন্ত্র সহযোগে প্রচ্ছদ তৈরি হচ্ছে বেশি। সেখানে শিল্পীর আঁকা ছবির ব্যবহার কম। সেখানে শিল্পের নামে এক ধরণের কারসাজি চলছে। এতে লেখক বা লেখার তেমন কোনো অসুবিধা হচ্ছে না, লাঞ্ছিত হচ্ছে প্রচ্ছদ শিল্প।

বলতেই হবে কোনো কোনো শিল্পীর হাত ধরে প্রচ্ছদ শিল্প আধুনিক মুদ্রণ যুগের প্রতিনিধিত্ব করছে। তারা শিল্পের ধারাবাহিকতা রেখে চলেছেন। ধ্রুব এষ এর কথা বলতেই হবে। বলতে হবে সব্যসাচী হাজরার কথা। আরো অনেক শিল্পী রয়েছেন এই শিল্পে। তারা গভীর যত্নে কাজ করে চলেছেন। প্রচ্ছদ শিল্পকে এগিয়ে নিতে তাদের পরীক্ষা নীরিক্ষারও শেষ নেই। কিন্তু তাদের শিল্প চিন্তা ও মর্যাদা রক্ষায় গুগল করা ছবিতে ইচ্ছেমতো ফোটোশপ করে প্রচ্ছদ বানানোর কারসাজি বন্ধ হওয়া দরকার।

 

Tags: প্রচ্ছদবই মেলাবাঙালির সপ্তম ঋতু
Previous Post

মন্ত্রিসভায় ‘এভিডেন্স অ্যামেন্ডমেন্ট’ অ্যাক্ট, ২০২২’র খসড়া অনুমোদন

Next Post

ধারাবাহিকভাবে সরকার পরিচালনার ফলেই আজকের এই অর্জন: প্রধানমন্ত্রী

Next Post
সরকারি উচ্চ পর্যায়ের বৈঠকে কর্মকর্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধারাবাহিকভাবে সরকার পরিচালনার ফলেই আজকের এই অর্জন: প্রধানমন্ত্রী

কিয়েভে রুশ বাহিনীর হামলার ফলে ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কিয়েভে আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT