চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারণার প্রথম দিনে আতিকুলের ‘সুন্দর ঢাকা’ উপহারের প্রত্যয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র নির্বাচনী প্রচারণার শুরুতে সুন্দর ঢাকা উপহার দেওয়ার প্রত্যয় জানিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন: আমরা সকলে এক সঙ্গে কাজ করতে পারলে সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। পাশাপাশি দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করে একটি সুন্দর ঢাকা উপহার দেব। 

সোমবার রাজধানী ্ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাভূক্ত উত্তরখানে নির্বাচনী প্রচারণা শুরুর সময় তিনি এ কথা বলেন।

আতিকুল আরো বলেন: আমি গতকাল মার্কা পেয়েছি এবং মার্কা পাওয়ার পরে এই প্রথম গণসংযোগ শুরু করলাম উত্তরখান শাহ কবির মাজার জিয়ারতের মধ্যদিয়ে। ঢাকা উত্তরকে আধুনিক সচল করার জন্য আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমি কাজ করে যাব। তাই আগামী ২৮ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করুন, ইনশাল্লাহ আমি এই ভালোবাসার প্রতিদান হিসেবে সুন্দর ঢাকা শহর উপহার দিবো।

সামনে চ্যালেঞ্জ দা‌বি ক‌রে নৌকার এ প্রার্থী আরও বলেন: আপনারা জানেন ঢাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই ঢাকা শহরে যত সংসদ নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন এবং খেটে খাওয়া মানুষ সবাইকে নিয়ে ইনশাআল্লাহ সকল সমস্যা সমাধানের চেষ্টা করব। যেদিন থেকে দায়িত্ব পাব সেদিন থেকে আমার দায়িত্বে কোন অবহেলা থাকবে না। আমি সততার সাথে আপনাদের সাথে নিয়ে একটি সুন্দর ঢাকা শহর করতে চাই।

মেয়র নির্বাচিত হলে নতুন খেলার মাঠ তৈরির ঘোষণা দিয়ে সাবেক এ ব্যবসায়ী নেতা বলেন: মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে হলে অবশ্যই আমাদের খেলার মাঠ এর কোন বিকল্প নাই। তাই আমরা খেলার মাঠ ক‌রে দিবো। যা‌তে ক‌রে খেলার মাঠে এ‌সে আমা‌দের নতুন প্রজন্ম স‌ঠিক দক্ষতায় বে‌ড়ে উ‌ঠে।

নৌকা শুধু সামনের দিকে যেতে পারে নৌকা পিছনের দিকে যেতে পারে না দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন: আমি একজন নৌকা মার্কার প্রার্থী। আপনারা দেখেছেন গত ৩০ ডিসেম্বর তারিখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার লক্ষ্যে মানুষ কীভাবে ভোট দিয়েছে। সেইধারায় আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি আগামী ২৮ ফেব্রুয়ারি। সবাই এসে আমাদের নৌকা মার্কাকে এই আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন।

Tags: আতিকুল ইসলামঢাকা উত্তর সিটি করপোরেশন
Previous Post

পোষা কুকুরকে আঘাত করায় চাচীকে কুপিয়ে হত্যা

Next Post

প্রধানমন্ত্রী পদে থাইল্যান্ডের রাজকন্যার প্রার্থিতা বাতিল

Next Post
থাইল্যান্ড-প্রধানমন্ত্রী-রাজার বোন-প্রার্থিতা

প্রধানমন্ত্রী পদে থাইল্যান্ডের রাজকন্যার প্রার্থিতা বাতিল

গ্রন্থমেলায় সাবরিনা চৌধুরীর ‘অন্তর্জাল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT