চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচণ্ড চাপেও চটজলদি শান্ত হওয়ার ৩ উপায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2020
in লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষা, ডেডলাইন আর কাজের প্রচণ্ড চাপ। সব মিলিয়ে একজন নার্ভাস মানুষে পরিণত হচ্ছেন আপনি। প্রতিনিয়ত বাড়ছে বুকের ধুকপুকানি আর হাতের তালু ঘেমে যাওয়ার প্রবণতা। এসব থেকে রেহাই পেতে দরকার নিজেকে ঠাণ্ডা রাখা।

চাপের মধ্যে কখনও কখনও আপনার কণ্ঠস্বর বদলে যায় আর কখনও কখনও মস্তিস্ক ফাঁকা হয়ে যায় পুরোপুরি। তবে নিউরোসায়েন্স গবেষকরা তিনটি উপায় বাতলাচ্ছেন যেগুলো প্রচণ্ড চাপের মধ্যেও মাথা ঠাণ্ডা রাখতে ঝটপট কাজে আসবে।

নিশ্চয়ই এই সমস্যা সমাধানে আরো কিছু উপায় আছে। কিন্তু এই তিনটি উপায় আপনাকে খুব দ্রুত ঠাণ্ডা হতে সাহায্য করবে।

প্রথমত শ্বাস নেওয়া
গভীরভাবে শ্বাস নিন। তারপর ধীরে ধীরে নাকের মাধ্যমে শ্বাস ছাড়ুন। শ্বাস ছাড়তে ছাড়তে পাঁচ গুনুন। কয়েকবার একইভাবে করতে থাকুন। দেখবেন শান্ত হতে পারবেন। যুগ যুগ ধরে যোগী ও বৌদ্ধরা এই পদ্ধতি অবলম্বন করে আসছেন। নিজের স্নায়ুতন্ত্রের উপর এভাবেই তারা নিয়ন্ত্রণ আনছেন। আর গবেষকরা বলছেন মস্তিস্কের উপরে নিউরনের কার্যক্রমের বেশ প্রভাব রয়েছে। চাপের মধ্যে আমরা খুব দ্রুত শ্বাস নেই কারণ তখন আমরা সমূহ বিপদের জন্য তৈরি হয়ে পড়ি। যদি আপনাকে দৌড়ে পালাতে হয় তখন সেটা দরকারি কিন্তু সবার সামনে কথা বলার সময় নিশ্চয়ই সেটা দরকার নেই। সুসংবাদ হচ্ছে, গভীরভাবে ও ধীরে ধীরে শ্বাস নেওয়ার ফলে আপনি আপনার মস্তিস্ক যে বার্তা পাচ্ছে সেটা আপনি বদলে দিতে পারবেন। মানে ‘বিপদ’ থেকে ‘সবই ঠিক আছে’। পরের বার নিশ্চয়ই এই পদ্ধতি অবলম্বন করে দেখবেন। মজার ব্যাপার হলো, সেটা সামনের জন টেরও পাবে না।

গুনগুন করা
শ্বাস নেওয়া শেষ? এবার গুনগুন করুন। হতে পারে সেটা আপনার পছন্দের কোনো টোন, কোনো গানের লাইন অথবা যা কিছু আপনার ইচ্ছা। গবেষণায় দেখা যায়, গুনগুন হার্ট রেটকে প্রভাবিত করতে পারে। এমনকি কখনো শোনা যায়নি সেসব গানও। কারণ সেসব মস্তিস্ক থেকেই আসে। ২০১৩ সালের এক গবেষণা বলছে, গুনগুন করলে, গান গাইলে বা মন্ত্র বললে হার্ট ছন্দবদ্ধভাবে কম্পিত হয়। তাই পরেরবার হৃদপিণ্ড দৌড়াচ্ছে মনে হলে গান গান বা কোনো সুর গুনগুন করুন।

ফোকাস করুন
অনেকগুলো কাজ একহাতে সামলাতে গিয়ে আপনি প্রবল ব্যস্ত। শান্ত থাকতে চাইছেন বা কাজগুলো সম্পন্ন করতে চাইছেন কিন্তু কোনোভাবেই পারছেন না। গবেষণা বলছে আপনি এক সময়ে শুধুমাত্র একটি কাজ করতে পারেন। যখন আপনি একসঙ্গে দুটি কাজ করতে চান তখন মস্তিস্ককে দুই দিকে ধাবিত হতে হয়। ফলে খুব দ্রুতই আপনি উদ্বিগ্ন হয়ে পড়েন। আর শরীরে স্ট্রেস হরমোনের বন্যা হয়ে যায়। কিন্তু একটা একটা করে কাজ করলে আপনি দ্রুত কাজ শেষ করতে পারবেন এবং তারপর শান্ত হয়ে যেতে পারবেন। তাই কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। আগে কোনটা করা দরকার সেটা করুন। বাকিগুলোর কথা ভুলে যান এই কাজটি শেষ না হওয়া পর্যন্ত। এভাবেই অ্যাথলেট ও খেলোয়াড়দের ফোকাস করতে বলেন তাদের কোচরা। একসময়ে পূর্ণ মনোযোগ দিয়ে একটি কাজ করাই সবথেকে ভালো অভ্যাস।  তাহলে দেখবেন কাজ শেষে দ্রুতই শান্ত হতে পারছেন।

Tags: চাপ
Previous Post

প্রকাশ্যে ‘নীল মুকুট’-এর পোস্টার, মুক্তি শিগগির

Next Post

খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী কামাল হোসেন সংবিধানের দোহাই দিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক: তথ্যমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রীসহ অন্যরা একত্রে আলোচনা ও হাস্যোজ্জ্বল পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিকে ‘সিন্ডিকেট মুক্ত’ করতে বললেন তথ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT