চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচণ্ড গরমে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ কী?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:22 অপরাহ্ন 25, এপ্রিল 2019
in সম্পাদকীয়
A A

প্রচণ্ড গরমে রাজধানীসহ সারাদেশে রোগবালাই বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে। পানিবাহিত নানা রোগে হাসপাতালগুলোতে হঠাৎ বেড়ে যাওয়া রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এ চিত্র শুধু এবছরই না, প্রতি বছর গরমকালে এমনটা দেখা যায়।

গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে এই তাপমাত্রা পরিবেশ পরিস্থিতি ভেদে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয়ে আসছে। এই গরমের সঙ্গে সঙ্গে পানির স্তর নিচে নেমে যাওয়ার জন্য ও সুয়ারেজের পাইপ লিক হয়ে খাবারের পানির সঙ্গে মিশে নানা ধরণের পানিবাহিত রোগ দেখা দিচ্ছে।

পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া বেশি থাকলে ডায়রিয়া, টাইফয়েড ও জন্ডিস রোগ হতে পারে। খাদ্যনালির প্রদাহ বা গ্যাস্ট্রো-এন্টারাটাইটিস দূষিত পানি গ্রহণ থেকে হয়। ভাইরাস থেকে কমন ফ্লু বা ঠাণ্ডা জ্বরও হতে পারে। শিশু-বয়স্কসহ অনেকেই ইতিমধ্যে নানা রোগে আক্রান্ত হয়েছে, যা দিনকে দিন বাড়ছে। গরমের পাশাপাশি মশাসহ নানা কিটবাহিত রোগের দেখাও দিচ্ছে উল্লেখযোগ্য হারে। বিষয়গুলো উদ্বেগজনক।

গরমে পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় চিকিৎসকরা বিশুদ্ধ পানি পান এবং পচা-বাসি ও বাইরের খাবার পরিহার করার পরামর্শ দিচ্ছেন। এ বিষয়গুলো বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রীয় উদ্যোগে প্রচার করাসহ সরকারি বিভিন্ন চিকিৎসালয়ে কার্যক্ষমতা বাড়ানো দরকার বলে আমরা মনে করি।

Tags: গরমসম্পাদকীয়স্বাস্থ্যঝুঁকি
Previous Post

ড. জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন

Next Post

এই বাদ পড়াদের নিয়েও বিশ্বকাপ দল গড়া সম্ভব

Next Post

এই বাদ পড়াদের নিয়েও বিশ্বকাপ দল গড়া সম্ভব

তাপমাত্রা আরও বাড়তে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT