চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃত নম্বর জানিয়ে এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
7:00 অপরাহ্ন 17, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

জিপিএ’র সঙ্গে বিষয়ভিত্তিক প্রকৃত নম্বর জানিয়ে ২০১৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছে বৃহস্পতিবার (১৮ আগষ্ট)। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এবারের ফল ঘোষণা করা হচ্ছে।

এবার সব বোর্ড মিলে পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৬শ’২৮ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় ১ লাখ কম।

৩ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে ৯ জুন শেষ হওয়ার কথা থাকলেও ইউপি নির্বাচন এবং ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে একাধিক বার পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছিল। নিজ কেন্দ্র ছাড়াও ইন্টারনেট এবং মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে ফল পাওয়া যাবে।

গত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর জানার কোনো সুযোগ ছিল না। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় দেশ-সেরা শিক্ষার্থী কারা সেটি জানারও সুযোগ ছিল না। অভিভাবকরা লিখিত আবেদন করেও শিক্ষার্থীর সব বিষয় মিলে প্রকৃত নম্বর জানতে পারেননি।

চ্যানেল আই সংবাদের পক্ষ থেকে ঢাকা শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা অধিদপ্তরে তথ্য অধিকার আইনে আবেদন করেও শীর্ষ মেধাবীদের তালিকা পাওয়া যায়নি। তবে আদালতের নির্দেশে এবার শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক নম্বর জানতে পারবেন।

বৃহস্পতিবার দুপুর ২টার পর নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং শিক্ষাবোর্ডগুলোর নিজস্ব সাইটে ফল প্রকাশ করা হবে।

এবারো যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস-এ ফল জানিয়ে দেয়া হবে।

Tags: এইচএসসিফলাফল
Previous Post

আফসানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Next Post

‘আমরা আসলে কোন কিছু আবিষ্কার কিংবা উদ্ভাবন করতেই পারি না’

Next Post

‘আমরা আসলে কোন কিছু আবিষ্কার কিংবা উদ্ভাবন করতেই পারি না’

বিমানবন্দরে বিপুল পরিমাণ ভিওআইপি যন্ত্রপাতি আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT