চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতি সংরক্ষরণের অাহ্বানে পঞ্চম ‘প্রকৃতি মেলা’

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
2:20 পূর্বাহ্ন 07, জানুয়ারি 2016
in পরিবেশ
A A

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ২০১২ সাল থেকে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করে আসছে ‘প্রকৃতি মেলা’। সেই ধারাবাহিকতায় এবছর পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি মেলা’।

বুধবার চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় প্রকৃতি মেলার সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে এবছরের প্রকৃতি মেলার সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়। আগামী ৯ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘প্রকৃতি মেলা’।

সংবাদ সম্মলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের উপস্থাপক মুকিত মজুমদার বাবু এবারের আয়োজন সম্পর্কে বলেন, ‘প্রকৃত মেলাটি গত চার বছর ধরে হয়ে আসছে। এবার তা বড় পরিসর ও ভিন্ন আয়োজনে সাজনো হয়েছে।’

নতুন করে যুক্ত হয়েছে পুঁথিপাঠ ও পাহাড়ী অঞ্চলের মেয়েদের বোতল নৃত্য। এ নত্যৃর মাধ্যমে এবারের অনুষ্ঠানে প্রকৃতির বন্দনা করা হবে। এছাড়া প্রাণ প্রকৃতি নিয়ে নিয়ে ছবি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিগান যাত্রাগানসহ ঢাকা শহরের পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে মুকাভিনয় অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ‘প্রকৃতির আশেপাশের যে জিনিসগুলো থাকা দরকার সেই জিনিসগুলোই যদি না থাকে তাহলে সমাজের মানুষ টিকতে পারবে না। প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ করলে প্রকৃতি তার জবার দেয় সেটির প্রমাণ আমরা কয়েকদিন আগের ভূমিকম্প থেকে বুঝেছি। সবার কাছে আহ্বান প্রকৃতির ওপর সবাই সজাগ হন এবং আশে-পাশের মানুষকেও সজাগ করুন।’

বন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকৃত ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মঞ্জুরুল হান্নান খান বলেন, বাংলাদেশ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। প্রকৃত জীবন অনুষ্ঠানটি সেই দূরহ কাজ করে যাচ্ছে মানুষকে প্রকৃতভাবে সচেতন করতে। যারা পরবর্তী প্রজন্ম তাদের প্রকৃত সম্পর্কে ধারনা দিবে এ অনুষ্ঠান।

টেলিভিশন ব্যক্তিত্ব ও প্রকৃত ও জীবন ফাউন্ডেশনের মিডিয়া উপদেষ্টা আলী ইমাম বলেন, শীতের সময় অনেক ধরনের মেলা হয়ে থাকে। কিন্তু প্রকৃতি নিয়ে কোনো ধরনের মেলা হয় না। তাই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ প্রকৃতি থেকে বাঁচার তাগিদে এ মেলার মূল প্রয়াস।

পঞ্চমবারের আয়োজিত এ মেলায় যুক্ত হয়েছে ফ্রেশগ্রুপ। ফ্রেশগ্রুপের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল বলেন, বর্তমান প্রজন্মরা বেড়ে উঠছে ঘরবন্দি জীবন নিয়ে। ঘরবন্দি জীবন থেকেতো আর বাহিরের প্রকৃতি চেনা যায় না। প্রকৃতির মেলার মাধ্যমে শিশুরা প্রকৃতি সম্পর্কে জানতে পারবে এবং সচেতন হবে। সতেজ ও প্রকৃত নিয়েই ফ্রেশ গ্রুপ তাই প্রকৃতি মেলায় যুক্ত হয়ে গর্বিত। ভবিষ্যতে এধরনের অনুষ্ঠানে সঙ্গে আরো যুক্ত হতে চাই।

চারদিকে নানা প্রজাতির ফলজ, বনজ, ও ওষুধি গাছে মঞ্চ ও মেলাপ্রাঙ্গণ হয়ে উঠবে সবুজ মোড়ানো একখণ্ড সাজানো বাগান থাকবে। মেলায় বিভিন্ন স্টলে নানা প্রজাতির গাছের পসরা, সামুদ্রিক মাছের স্টল, জীবন্ত প্রজাতির ঘর, পাখি নিয়ে তথ্য উপাও দিয়ে সাজনো থাকবে।

চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সবুজে মোড়ানো এ মেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Tags: চ্যানেল আইপ্রকৃতি মেলা
Previous Post

ইতিহাসের দায় শোধ করতে হবে জামায়াতকে

Next Post

বাংলাদেশের নবীনদের সঙ্গে টিউলিপের কথোপকথন (ভিডিও)

Next Post

বাংলাদেশের নবীনদের সঙ্গে টিউলিপের কথোপকথন (ভিডিও)

বাংলাদেশের নবীনদের সঙ্গে টিউলিপের কথোপকথন (ভিডিও)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT