চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতির সঙ্গে জীবনেও ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক এই ফাল্গুন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:38 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2017
in সম্পাদকীয়
A A

বাঙালির দুয়ারে আরেকটি বসন্ত। নানা কারণে বসন্ত বাংলার তথা বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ। এ ঋতু বাঙালির উৎসব ও মিলনের বার্তা বয়ে আনে। রাজনৈতিক ও জাতীয় ক্ষেত্রেও বসন্তের রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। এই বসন্তেই শুরু হয়েছিল ভাষা আন্দোলন, যার পথ ধরে স্বাধীন বাংলাদেশের বীজ রোপিত হয়েছিল বাঙালির মনে। কালের পরিক্রমায় এই বসন্তেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বসন্তেই বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করা হয়েছিল। প্রকৃতির স্বাভাবিক নিয়মে বনে বাদাড়ে গাছেগাছে কচিপাতার নাচনের সঙ্গে সঙ্গে বাঙালির মনে ধরে আলোর নাচন। বসন্তের আগমনবার্তার সঙ্গে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি’ এবং প্রাণের মেলা একুশের বইমেলা নাগরিক জীবন রাঙিয়ে দেয়। বাসন্তী রংয়ের ছো‍ঁয়ায় রাজধানীর রাজপথ, পার্ক, বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরসহ পুরো নগরী সুশোভিত হয়। বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি চালু হয়েছে দেশে। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। এবারের বসন্ত বিভিন্ন কারণে জাতীয় জীবনে আরও উজ্জ্বল। দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের নতুন নেতৃত্ব কিছুদিন হলো নির্বাচিত হয়েছে। জাতীয় জীবনে সম্ভাব্য ভাল কিছু করার প্রত্যয়ে তারা নানা কর্মসূচি দিয়ে নাগরিক অধিকার ও রাজনীতিতে গতিশীলতা নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ফাল্গুন জাতীয় জীবনেও ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে আমাদের প্রত্যাশা।

Previous Post

৬ উইকেটের পর শুভাগতর সেঞ্চুরি

Next Post

টেকসই উন্নয়নে ইসলামিক মাইক্রোফাইন্যান্স ব্যবস্থা সম্প্রসারণ প্রয়োজন

Next Post

টেকসই উন্নয়নে ইসলামিক মাইক্রোফাইন্যান্স ব্যবস্থা সম্প্রসারণ প্রয়োজন

জাতীয় জাদুঘরে মৃৎশিল্পের প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT