চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 পূর্বাহ্ন 25, অক্টোবর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু। প্রকৃতি অন্তঃ প্রাণ এই মানুষটির জন্মদিন আজ ২৫ অক্টোবর। তিনি ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই-এর সফল প্রতিষ্ঠাতা পরিচালক। ব্যবসায়িক পরিচয় ছাপিয়ে দেশ-বিদেশে তিনি প্রকৃতিবন্ধু হিসেবেই সমধিক পরিচিত। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে রয়েছে তার নিবিড় সখ্য। হৃদয় দিয়ে তিনি অনুভব করেন প্রকৃতির আনন্দ-উচ্ছ্বাস, দুঃখ-বেদনা। অন্তর দিয়ে অনুধাবন করেন প্রকৃতির ভাষা। জন্মভূমির প্রতি আজন্ম ঋণই তাকে করে তুলেছে প্রকৃতি অন্তঃপ্রাণ। নতুন প্রজন্মের কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ দূষণমুক্ত সুস্থ-সুন্দর প্রাণ-প্রাচুর্যে ভরা বাংলাদেশ উপহার দেয়ার প্রত্যয়ে।

স্বপ্ন বাস্তবায়নে ২০০৯ সালে গড়ে তুলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পরিবেশ, জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত মোকাবেলা ও অভিযোজন সম্পর্কিত গণসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন নিরন্তর। ব্যতিক্রমী উদ্যোগ চ্যানেল আইতে ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। ইতোমধ্যেই দর্শকনন্দিত অনুষ্ঠানটির ৩২৯টি পর্ব প্রচার হয়েছে।

মুকিত মজুমদার বাবু নিয়মিত লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও চেতনার বিষয়টি প্রাধান্য পাচ্ছে তার লেখনীতে। সম্পাদনা করছেন ‘প্রকৃতি ও জীবন’ শিরোনামে জাতীয় দৈনিকে একটি পূর্ণাঙ্গ পাক্ষিক পাতা। প্রতি বছর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তার প্রকৃতিবিষয়ক গ্রন্থ। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘আমার অনেক ঋণ আছে’, ‘আমার দেশ আমার প্রকৃতি’, ‘আমার রূপসী বাংলা’ ‘সবুজ আমার ভালোবাসা’, ‘স্বপ্নের প্রকৃতি’ ইত্যাদি। তারই তত্ত্বাবধানে প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক পত্রিকা ‘প্রকৃতিবার্তা’।

সবুজের স্নিগ্ধতা নিয়ে আয়োজন করছেন ব্যতিক্রমী প্রকৃতিমেলা। তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে নির্মাণ করছেন বিভিন্ন টক শো, ডকুমেন্টরি ও টেলিফিল্ম। প্রকাশিত হচ্ছে প্রকৃতিবিষয়ক ডিভিডি, লিফলেট ও ক্যালেন্ডার। প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য প্রতি বছর ফাউন্ডেশন থেকে দেয়া হচ্ছে ‘প্রকৃতি সংরক্ষণ পদক’। বন্যপ্রাণী অবমুক্তকরণ, পাখিশুমারী, জাতীয় চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যানে গাছের পরিচিতি ফলক সংযুক্তিকরণ, পরিবেশ ও প্রকৃতিবিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়া এবং পরিবেশ সচেতনতা বিষয়ক স্কুল প্রোগ্রাম করাসহ বিভিন্ন গণসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রকৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু পরাধীনতার শৃঙ্খল ছিঁড়তে ১৯৭১ সালে যুদ্ধ করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। দেশ স্বাধীন হলেও যুদ্ধ তার আজও চলমান। এ যুদ্ধ সবুজে সবুজে দেশটিকে ভরিয়ে তুলতে, সুন্দর প্রকৃতিতে সুস্থ জীবন গড়তে।

পরিবেশ বিষয়ক বহুমাত্রিক কাজের স্বীকৃতি হিসেবে ‘ফোবানা এ্যাওয়ার্ড-২০১৬’, জাতীয় পরিবেশ পদক-২০১৫’, ‘ঢাকা আহছানিয়া মিশন চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫’, ‘বিজনেস এক্সিলেন্সি এ্যাওয়ার্ড সিঙ্গাপুর-২০১৪’, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩’, ‘এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-২০১২’সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি ও তার প্রতিষ্ঠান ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’।

Tags: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনপ্রকৃতিবন্ধুমুকিত মজুমদার বাবু
Previous Post

১২ ডিসেম্বর যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন: বরিস জনসন

Next Post

অভিনেতা হুমায়ূন সাধু মারা গেছেন

Next Post

অভিনেতা হুমায়ূন সাধু মারা গেছেন

গুলশানের ওয়্যার হাউজে অবৈধ মদ-ফেনসিডিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT