চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের ফলাফল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 08, আগস্ট 2015
in অন্যান্য, শিক্ষা
A A

আজ রোবাবার প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। আর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. সাইফুল্লাহ জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

দুপুর ২টা থেকে অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএস করে ফল পাওয়া যাবে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে। অনলাইনে ফল পেতে www.educationboard.gov.bd  ওয়েবসাইট ভিজিট করতে হবে।

এছাড়া http://resultinbd.net/hsc-exam-result-routine-bangladesh -এই ঠিকানাতেও পাওয়া যাবে ফল।

গত ১ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১১ জুন লিখিত পরীক্ষা শেষ হয়ে ১৩ থেকে ২২ জুনের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। আটটি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে বাংলাদেশের ২ হাজার ৪ শ’ ১৯ টি কেন্দ্রে ৮ হাজার ৩শ’ ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮ শ’ ৮৪ পরীক্ষার্থী এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে আটটি সাধারণ বোর্ডে ছিলো ৮ লাখ ৮৬ হাজার ৯ শ’ ৩৩ জন, মাদরাসা বোর্ডের আলিমে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৮ হাজার ২ শ’ ৪৭ জন এবং ডিআইবিএস-এ চার হাজার ৩ শ’ ৪৪ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৭০ হাজার ৯ শ’ ৯৩ জন ছাত্র এবং ৫ লাখ দুই হাজার ৮ শ’ ৯১ জন ছাত্রী।

Tags: এইচএসসি ফলাফল
Previous Post

নিলয়ের শেষকৃত্য সম্পন্ন

Next Post

প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের ফলাফল

Next Post

চট্টগ্রাম-চ্যানেল আই দর্শক ফোরামের ত্রাণ বিতরণ

টানা বৃষ্টিতে বাগেরহাটে পানের বরজের ব্যাপক ক্ষতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT