চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যালেস্টাইনে স্বাস্থ্যকর্মীদের জন্য ভ্যাকসিন পাঠাচ্ছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 01, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
স্বাস্থ্যকর্মী শিশু টিকা দেওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যালেস্টাইনের সামনের সারির স্বাস্থ্যকর্মীদের জন্য করোনাভাইরাসের পাঁচ হাজার ডোজ ভ্যাকসিন পাঠাচ্ছে ইসরায়েল।

বিবিসি জানায়, করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা দেশ ইসরায়েল। তবে ইসরায়েল অধিকৃত প্যালেস্টাইনের পশ্চিম তীর ও গাজায় এখন পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়নি।

এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি জাতিসংঘের কর্মকর্তারা বলেন: প্যালেস্টাইনে ভ্যাকসিন দেয়ার জন্য ইসরায়েলের একটি দায়িত্ব রয়েছে।

ইসরায়েল জানিয়েছে, চুক্তির আওতায় প্যালেস্টাইনে ভ্যাকসিন দেয়ার কথা ছিল না এবং প্যালেস্টাইনের কারও কাছে থেকে ভ্যাকসিন পাওয়ার কোনো অনুরোধও তারা পায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয় রোববার নিশ্চিত করেছে: দেশটি প্যালেস্টাইন কর্তৃপক্ষের কাছে ভ্যাকসিন পাঠাবে। এ বিষয়ে প্যালেস্টাইনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ইসরায়েলে করোনা আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৪০ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৭০০ জনের। অন্যদিকে পশ্চিম তীর ও গাজায় করোনা আক্রান্ত হয়েছে এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ ও মারা গেছেন এক হাজার ৮৩৩ জন।

প্যালেস্টাইনের পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে দেশটির সরকার আর গাজা নিয়ন্ত্রণ করে সশস্ত্র ইসলামী গোষ্ঠী হামাস। দুটি অঞ্চলের কোনোটিই এখন পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারেনি।

প্যালেস্টাইনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান: ভ্যাকসিন সরবরাহের চুক্তির জন্য আলোচনা চলছে কিন্তু কবে সরবরাহ শুরু হবে তা পরিষ্কার নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের আওতায় দরিদ্র দেশ ও জাতিগুলোকে ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমেও ভ্যাকসিন পাবে বলে আশা করছে প্যালেস্টাইন। তবে সেক্ষেত্রেও সরবরাহের সময় অনিশ্চিত।

Tags: ইসরায়েলকরোনা ভ্যাকসিনবিশ্ব স্বাস্থ্য সংস্থাভ্যাকসিন
Previous Post

রাশিয়ায় ৫ হাজারের বেশি বিক্ষোভকারী আটক

Next Post

অনলাইন কনসার্টে সাড়ে দশ মিলিয়ন ডলার আয়!

Next Post
চারজন তরুণী পোষাক পরিহিত, স্টাইলিশ ও আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন কনসার্টে সাড়ে দশ মিলিয়ন ডলার আয়!

শতবর্ষী গাছ কেটে নিচ্ছে মাজার কমিটি. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নের নামে শতবর্ষী গাছ কেটেছে মাজার কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT