চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 16, ডিসেম্বর 2021
in বাংলাদেশ
A A
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর বিশেষ কুচকাওয়াজে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনের পর রাষ্ট্রীয় সালামের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। এতে ছয়টি দেশের সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। চার দেশের সদস্যরা কুচকাওয়াজে অংশ নিয়েছেন। আর দুটি দেশের সদস্যরা পর্যবেক্ষক হিসেবে রয়েছেন।

রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে আসার কিছু সময় আগে সেখানে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ২৫ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্যারেড স্কয়ারে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তাকে স্বাগত জানান।

সাড়ে ১০ টার দিকে প্যারেড গ্রাউন্ডে আসেন বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তিন বাহিনী প্রধান তাকে অভ্যর্থনা জানান।

প্যারেড গ্রাউন্ডে এসেই অভিবাদন মঞ্চে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। আর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিভিআইপি গ্যালারিতে নিজেদের আসন গ্রহণ করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তিনি পুনরায় অভিবাদন মঞ্চে অবস্থান করলে শুরু হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজ।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: কুচকাওয়াজবিজয়ের সুবর্ণজয়ন্তীরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
Previous Post

উইন্ডিজ দলে আরও পাঁচজনের করোনা, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

Next Post

অস্ট্রেলিয়ায় বাউন্সি ক্যাসেল থেকে পড়ে ৪ শিশু নিহত

Next Post
অস্ট্রেলিয়ায় বাউন্সি ক্যাসেল থেকে পড়ে ৪ শিশু নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় বাউন্সি ক্যাসেল থেকে পড়ে ৪ শিশু নিহত

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথি ও অতিথিদের স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই চত্বরে বিজয় মেলা: ৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT