চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস লেগের আগে রিয়ালে ‘চোটের মিছিল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

পরের মাসের প্রথম সপ্তাহেই পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচের আগে ভাল বিপদেই পড়েছে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে প্যারিস যাত্রায় অনিশ্চিত লস ব্লাঙ্কোসদের গুরুত্বপূর্ণ তিন ফুটবলার।

শুরুটা করেছেন রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ। হাঁটুতে চোট আছে তার। সেই খবরের ধাক্কা কাটতে না কাটতেই শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে ৫-৩ গোলে জয়ের ম্যাচে চোট পান লেফট ব্যাক মার্সেলো। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে হ্যামস্ট্রিংয়ে চোটে দুসপ্তাহ পাওয়া যাচ্ছে না এ ব্রাজিলিয়ানকে।

তার মাঝেই জিনেদিন জিদানের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে আরেকটি চোটের দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রিয়ালের মাঝমাঠের প্রাণ লুকা মদ্রিচও। মঙ্গলবার অনুশীলন করেননি ক্রোয়েশিয়ান তারকা। প্যারিসে যেতে পারবেন কিনা তা নিয়ে আছে জোর সংশয়।

মূর্তিকারিগর

অবশ্য ভাবনা থাকলেও দুশ্চিন্তা করছেন না বলে জানাচ্ছেন জিদান। পিএসজির বিপক্ষে ফিরতি লেগে মার্সেলো-মদ্রিচদের ফিরে পাওয়ার আশা তার, ‘আমি এ নিয়ে খুব একটা ভাবতে চাই না। রিয়ালের হয়ে যারা কাজ করেন, তাদের প্রতি সবসময়ই আমার আস্থা আছে। ফিজিও ও চিকিৎসকরা বলেছেন চোট ছোটখাটো। দ্রুতই তারা ফিরবে।’

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৩-১ গোলে জয় পায় রিয়াল। ৬ মার্চ ফিরতি লেগে মুখোমুখি হবে ইউরোপের দুই জায়ান্ট।

Tags: রিয়াল মাদ্রিদ-পিএসজি
Previous Post

বঙ্গবন্ধু যেভাবে সর্বস্তরে বাংলা ভাষা চালুর পরিকল্পনা করেছিলেন

Next Post

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রপতির বাণী

Next Post
নেতা ও অতিথি বঙ্গবন্ধু ভবনে উপস্থিত, formal অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রপতির বাণী

বার্লিনেল উৎসবে কিউয়ের 'গার্বেজ'র প্রিমিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT