চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাশুট ছাড়া ২৫ হাজার ফুট উঁচু থেকে অবতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 31, জুলাই 2016
in আন্তর্জাতিক
A A

প্যারাশুট ছাড়াই ২৫ হাজার ফুট উঁচু থেকে লাফিয়ে পড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন আমেরিকার লিউক এইকিন্স। অবশ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি তার। নিরাপদেই একটি জালে (সেফটি নেট) অবতরণ করেছেন।

এর আগে ১৮ হাজারেরও বেশি স্কাই ডাইভিং করেছেন এইকিন্স। তবে এবারের লাফের উচ্চতাটিই সর্বোচ্চ। মার্কিন গণমাধ্যম ফক্স টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, ৪২ বছর বয়সী এই স্কাই ডাইভার ২৫ হাজার ফুট (৭৬২০ মিটার) উঁচু থেকে লাফিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে ১০০x১০০ ফুট আয়তনের একটি জালে এসে পড়েন।

ওপর থেকে পড়ার সময় এইকিন্সের গতি ছিল প্রতি ঘণ্টায় ১৯৩ কিলোমিটার।

নিরাপদে জালে অবতরণের পর আনন্দে চিৎকার করে এইকিন্স জাল থেকে নেমে ছুটে গিয়ে স্ত্রী-সন্তানকে জড়িয়ে ধরেন। এত উঁচু থেকে স্কাই ডাইভিংয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি প্রায় ভেসে ছিলাম, ব্যাপারটা অসাধারণ।’ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে জানান এইকিন্স।

স্কাই ডাইভিংয়ের এই পরিকল্পনা প্রায় বাতিল হতে বসেছিল এইকিন্সের। কারণ আয়োজকদের দাবি ছিল, প্যারাশুট ছাড়া লাফ দিতে দেয়া যাবে না। ডাইভারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্যারাশুট জরুরি।

কিন্তু প্যারাশুটের অতিরিক্ত ওজনটার কারণে এত উঁচু থেকে লাফ দেয়াটা আরও বিপজ্জনক হয়ে যেত বলে ডাইভিংয়ের আশা বাদই দিতে যাচ্ছিলেন এইকিন্স। তবে অবশেষে ডাইভিংয়ের নির্ধারিত সময়সূচির মাত্র কয়েক মিনিট আগে নিষেধাজ্ঞা তুলে নেন আয়োজকরা।

Tags: বিশ্ব রেকর্ডস্কাই ডাইভিং
Previous Post

জঙ্গিবাদের প্রমাণ পেলেই ব্যবস্থা নেবে ইউজিসি

Next Post

প্যারাশুট ছাড়া ২৫ হাজার ফুট উঁচু থেকে অবতরণ

Next Post

অলিম্পিক খেলবে রাশিয়ান অ্যাথলেটরা

অলিম্পিক খেলবে রাশিয়ান অ্যাথলেটরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT