আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পৌরসভা নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত ও করণীয় জানাবে বিএনপি। বুধবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
পৌরসভা নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। বৈঠকের মধ্যেই ২০ দলীয় জোটের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
এরআগে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে একটি প্রহসনের নির্বাচন আখ্যা করেছেন। পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগ আসা কেন্দ্রগুলোতে পুনর্ভোটের দাবিও জানিয়েছিলেন তিনি।






