চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌর নির্বাচন: দ্বিতীয় ধাপে বিজয়ী যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 16, জানুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের নারীরা ভোটের জন্য লাইনে দাঁড়িয়ে, নির্বাচনী উৎসাহ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কিছু পৌরসভার চূড়ান্ত ফল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে প্রথম ধাপের মতো এই ধাপেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ভালো ফল করেছেন।

শেষ খবর পর্যন্ত বিজয়ী যারা
নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আবদুল কাদের মির্জা। তার প্রাপ্ত ভোট ১০ হাজার ৭শ’ ৩৮।

ফেনীর দাগনভূঞায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক খান।

রাজশাহীর ভবানীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক।

রাজশাহীর কাকনহাটে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান।

বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগ প্রার্থী মতিউর রহমান মতি।

খাগড়াছড়ি সদরে আওয়ামী লীগ প্রার্থী নির্মলেন্দু চৌধুরী।

বান্দরবানের লামায় আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম।

কিশোরগঞ্জের কুলিয়রচরে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট হাসান সারোয়ার মহসীন।

চট্টগ্রামের সন্দীপে আওয়ামী লীগ প্রার্থী মোক্তাদির মাওলা সেলিম।

দিনাজপুর বিরামপুরে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাক্ষ আক্কাস আলী।

নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগ প্রার্থী মনিরুজ্জামান মনির।

নওগাঁর নজিপুরে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম।

হবিগঞ্জের নবিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী।

মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা।

মাগুরা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী খুরশীদ হায়দার টুটুল।

কুষ্টিয়া সদরে আওয়ামী লীগের আনোয়ার আলী।

কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল কবির।

কুষ্টিয়া মিরপুরে আওয়ামী লীগ প্রার্থী হাজি এনামুল হক।

কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ প্রার্থী শামসুজ্জামান অরুন।

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ প্রার্থী সেলিম রেজা।

নরসিংদীর মনোহরদীতে আওয়ামী লীগ প্রার্থী সুজন চৌধুরী।

পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু।

বাগেরহাটের মোংলাপোর্টে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমান।

টাঙ্গাইলরে ধনবাড়ীতে আওয়ামী লীগরে বিদ্রোহী প্রার্থী মনরিুজ্জামান বকল।

দিনাজপুরের বীরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন।

বগুড়ার সান্তাহারে বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্ট।

বগুড়ার শেরপুরে বিএনপি প্রার্থী জানে আলম খোকা।

দিনাজপুর (সদর) বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।

হবিগঞ্জ মাধবপুর উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান মানিক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী ৬০টি পৌরসভার মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএমে ভোট হয়েছে। বাকিগুলোতে ব্যালটে ভোট হয়।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান জানান, দ্বিতীয় ধাপের জন্য ইসি প্রথমে ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করলেও নীলফামারীর সৈয়দপুরের ভোটগ্রহণ স্থগিত করা হয়। অংশগ্রহণকারী একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়েছে।

তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছিল। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাসমূহে বিজিবি, পুলিশ, আনসার মোতায়েন করা হয়। এছাড়া মোবাইল টিম এলাকায় টহল দিয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছিল। নির্বাচনী এলাকাসমূহে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

এসব পৌরসভাতে মেয়র প্রার্থী ২২১ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ৭৪৫ এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২ হাজার ৩২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।  ৬১টি পৌরসভায় মোট ভোটার ২২ লাখ ৪০ হাজার ২২৬ জন। তাদের মধ্যে পুরুষ ১১ লাখ ৮ হাজার ৪৩১ জন এবং নারী ১১ লাখ ৩১ হাজার ৮৩১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮০টি এবং ভোটকক্ষ ৬ হাজার ৫০৮টি।

দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। এছাড়া তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tags: পৌর নির্বাচন
Previous Post

‘জনগণের হক তো নেনই, ব্যাংকের পুঁজিসহ নিয়ে চলে গেলেন!’

Next Post

সিরাজগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর নিহত

Next Post
সিরাজগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর নিহতের ঘটনায় পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর নিহত

নতুন গৃহের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, সবুজ ও লাল রঙের ঘর।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় ১১৪৮ ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT