চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭৪ শতাংশ: ইসি

সোমা ইসলাম by সোমা ইসলাম
7:42 পূর্বাহ্ন 31, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

পৌরসভা নির্বাচনে প্রায় ৭৪ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। তবে দেশের রাজনীতি না পাল্টালে শুধু পুলিশ কিংবা বিজিবি পাহারায় ভোটকেন্দ্র দখল আর ব্যালট পেপার ছিনতাই ঠেকানো সম্ভব নয় বলেও মনে করছে ইসি।

প্রথমবারের মতো রাজনৈতিক পরিচয়ে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের হার ৭৩.৯২। নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী ২৩৪ টি পৌরসভার মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে ১৬৮টি পৌরসভায়, বিএনপি ১৯, জাতীয় পার্টি একটিতে আর স্বতন্ত্র কিংবা স্বতন্ত্র পরিচয়ে প্রধান দু’ দলের বিদ্রোহী প্রার্থীরা ২৬টি পৌরসভায়। আংশিক বা পুরোপুরি নতুন করে ভোট হবে এমন পৌরসভার সংখ্যা ২০।

এ নিয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বলেন, আমার কাছে যে তথ্য আছে তাতে শতকরা ভোটের হার ৭৩.৯৩। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, এই স্থানীয় নির্বাচনে জণগন ভোট দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। তারা তাদের আকাঙ্খিত ভোটটি দিয়েছে।

ভোটকেন্দ্র দখল আর ব্যালট পেপার ছিনতাই এর ঘটনা ঠেকাতে ইসি ব্যর্থ না সফল এমন প্রশ্ন ছিলো নির্বাচন কমিশনের কাছে। তিনি বলেন, রাজনীতি যখন স্বচ্ছ হবে এবং রাজনীতি যখন গণমানুষের ভিত্তির উপরে নির্ভরশীল হবে। আমি মনে করি সে নির্বাচনগুলো আরো বেশী স্বচ্ছ হবে।

নির্বাচিত ২১৪ জন মেয়রের মধ্যে নাটোর সদর, সিরাজগঞ্জের বেলকুচি, নারায়ণগঞ্জের তারাবো এবং রাজশাহীর চারঘাট পৌরসভায় বিজয়ী হয়েছেন চার নারী প্রার্থী।

Tags: পৌর নির্বাচন
Previous Post

প্রধানমন্ত্রীকে বাসসকপ’র স্মারকলিপি

Next Post

দেশী পণ্যের মাধ্যমে শিল্পাঙ্গনে বিপ্লব গড়ে তুলুন: তথ্যমন্ত্রী

Next Post

দেশী পণ্যের মাধ্যমে শিল্পাঙ্গনে বিপ্লব গড়ে তুলুন: তথ্যমন্ত্রী

বিচার নিয়ে মানুষের হতাশা দূর হয়েছে: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT