চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পোড়ামন ২’ এর ব্যবসাকে ছাড়িয়ে যাবে ‘দেবী’: আবদুল আজিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 16, অক্টোবর 2018
in বিনোদন
A A

চলতি বছরের সুপারহিট ছবি ‘পোড়ামন ২’। এ বছর ব্যবসায়িক হিসেবে ও টানা কয়েক সপ্তাহ মুক্তির রেকর্ডসহ একাধিক সাফল্য ‘পোড়ামন ২’ এর ঝুলিতে। অপেক্ষায় থাকা ‘দেবী’ ছবি ‘পোড়ামন ২’ এর ব্যবসাকে ছাপিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আবদুল আজিজ।

গতকাল (সোমবার) রাজধানীর ঢাকা ক্লাবে ১৯ অক্টোবর দেবী’র মুক্তি নিয়ে সংবাদ সম্মেলনে ‘পোড়ামন ২’ ছবির প্রযোজক আবদুল আজিজ বলেন, আমার বিশ্বাস ‘পোড়ামন ২’ ছবির ব্যবসাকে ছাড়িয়ে যাবে ‘দেবী’। দেবী আমি দেখেছি। আমার কাছে এমনটাই মনে হয়েছে।

দেবী ছবি সিনেমা হলে মুক্তির পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। দেশের শীর্ষ এই চলচ্চিত্র প্রযোজক বলেন, দেবীর পরিবেশনা জাজ করছে। সেজন্য আমি ‘দেবী’র একটা অংশ। মন থেকে চাই দেবী ভালো চলুক। ছবিটা আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে ‘দেবী’ দর্শক গ্রহণ করবে, যেভাবে আমার ‘পোড়ামন ২’ দর্শক গ্রহণ করেছেন।

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসের অনুপ্রেরণায় ‘দেবী’ ছবি নির্মিত হয়েছে। ২০১৬ সালে ‘দেবী’ সরকারি অনুদান পেয়েছিল। পরের বছর ১৮ মার্চ ছবির কাজ শেষ হয়। সরকারি অনুদানের পাশাপাশি জয়া আহসানের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ ‘দেবী’-তে অর্থ লগ্নি করে। এই ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র প্রযোজনায় এলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

আবদুল আজিজ বলেন, দেবী ভালো চলুক। জয়া আহসান আরও বেশি বেশি ছবিতে ইনভেস্ট করুক। চলচ্চিত্রকে সমৃদ্ধ করুক।

দেবী মুক্তির সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেন্সর বোর্ডের দুই সদস্য চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ দেবী ছবির নির্মাতা অনম বিশ্বাস, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচ প্রমুখ।

Tags: আবদুল আজিজজয়া আহসানজাজ মাল্টিমিডিয়াদেবী
Previous Post

শাহরুখ বনাম রণবীর

Next Post

কফির আড্ডায় আমির

Next Post
আমির

কফির আড্ডায় আমির

ফাইল ছবি

জাতীয় ঐক্য ফ্রন্টের নেতৃত্ব কেন তারেকের হাতে বলছে আ. লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT