চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্তগোলায় অবৈধ ২৪ স্থাপনা উচ্ছেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 03, নভেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতগুলোর ধারাবাহিক নিয়মিত উচ্ছেদ ও এডিস মশার লার্ভা প্রজননস্থল শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে পোস্তগোলায় অবৈধ ২৪ স্থাপনা উচ্ছেদ, মশক অভিযানে ৬টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার পোস্তগোলা ও ডেমরার বামৈল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফায়সাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ এর যৌথ নেতৃত্বে অঞ্চল-১০ এর ৫৮নং ওয়ার্ডের আওতাধীন পোস্তগোলা রাজবাড়ি হতে দোলেশ্বর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একটি সুবিধাবাদী চক্র কর্পোরেশনের জমির উপর অস্থায়ী স্থাপনা নির্মাণের মাধ্যমে কর্পোরেশনের জমি বেদখল করে রেখেছিলেন।  আজ আমরা সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

এদিকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নগরীর ৬৬ নম্বর ওয়ার্ডের ডেমরার বামৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ সময় ৪০টি স্থাপনা পরিদর্শন করেন।

অভিযানকালে আদালত ছয়টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ছয়টি মামলা দায়ের ও নগদ ৯৬০০ টাকা জরিমানা আদায় করেন। দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ নং ধারা অনুযায়ী এ সকল জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ বলেন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজ ডেমরার বামৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় তাদেরকে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করা হয়।

Tags: অবৈধ স্থাপনাঢাকা দক্ষিণ সিটি করপোরেশনভ্রাম্যমাণ আদালত
Previous Post

টেক ওয়ান বাংলাদেশের একাদশ বর্ষপূর্তি উদযাপন

Next Post

সমাজের কুসংস্কার, নারী পাচারের গল্পে ‘আয়না’

Next Post
দুটি তরুণ নারী ও পুরুষের ছবি, প্রকৃতি ও গাছের পেছনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজের কুসংস্কার, নারী পাচারের গল্পে 'আয়না'

বাংলাদেশি সাংবাদিকের ছবি, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকের কলম পরাজিত হতে পারে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT