চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্ট-হারভেস্ট লস কমাতে গবেষণা প্রকল্পের বার্ষিক কর্মশালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2020
in কৃষি
A A
অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি, আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পোস্ট-হারভেস্ট লস রিডাকশন ইনোভেশন ল্যাব (পিএইচএলআইএল) বাংলাদেশ ফেজ-২ নামে একটি গবেষণা প্রকল্পের বার্ষিক কর্মশালা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার পথ সুগম করতে প্রাপ্ত তথ্য-উপাত্ত, ফলাফল, সাফল্য, সীমাবদ্ধতা, অভিজ্ঞতা ও ভবিষ্যত সম্ভাবনা ইত্যাদি দেশের ও আন্তর্জাতিক পর্যায়ে অবহিতকরণের উদ্দেশে ‘পিএইচএলআইএল-বাংলাদেশ অ্যানুয়াল ওয়ার্কশপ-২০২০’ অনুষ্ঠিত হয়।

৯ সেপ্টেম্বর সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত চলমান বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর ক্ষেত্রে স্বাস্থ্যবিধির সর্বোচ্চ বিবেচনায় অনলাইনভিত্তিক জুম প্লাটফর্মে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বার্ষিক কর্মশালার প্রথম পর্বে Appropriate Post-harvest Practices: A Key to Reduce Post-harvest Loss in Bangladesh বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ও PHLIL-BD Phase II প্রকল্প এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম।

তিনি তার প্রবন্ধে ফসল কর্তন পরবর্তী অপচয় কমানোর জন্য উদ্ভাবিত প্রযুক্তিসমূহের মধ্যে বাংলাদেশে শস্য ও বীজ শুকানো ও সংরক্ষণের জন্য বিএইউ-এসটিআর ড্রায়ার, হারমেটিক ব্যাগ/কোকুন ব্যবহারে কৃষি উন্নয়ন নীতিমালায় সিদ্ধান্ত গ্রহণ, প্রয়োজনীয় অনুমোদন প্রদান ও আমদানীতে কর ও শুল্ক প্রত্যাহার, সরকারী প্রকল্প ও কর্মসূচিতে ভর্তুকি প্রদানের ক্ষেত্রে বিএইউ-এসটিআর ড্রায়ারসহ হারমেটিক ব্যাগ/কোকুন অন্তর্ভূক্তকরণ এবং সরকারী-বেসরকারী ব্যাংক হতে কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অন্তত: ১৫% ঋণ বিতরণে স্পষ্ট নির্দেশনা প্রদান বিষয় উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরুজ্জামান বলেন, বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য ফসল কর্তন পরবর্তী অপচয় কমানোর জন্য উদ্ভাবিত প্রযুক্তিসমূহের মধ্যে বিএইউ-এসটিআর ড্রায়ার ও হারমেটিক স্টোরেজ সিস্টেম খুবই কার্যকর এবং কৃষকদের মধ্যে সম্প্রসারণ প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চিফ পেট্রন হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, বিশেষ অতিথি হিসেবে আমেরিকার ইউনিভার্সিটি অব ইলিনয়ের Professor Dr. Alex Winter-Nelson, Director, ADM Institute, আমেরিকার কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের Dr. Jagger Harvey, Director, Feed the Future Innovation Lab for the Reduction of Post-Harvest Loss সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে Securing Food to millions by Post Harvest Loss Reduction বিষয়ে প্যানেল আলোচনায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুল মুঈদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো: নূরনবী সরদার, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার প্রাক্তন মহাপরিচালক ড. এম এ মতিন, এসিআই মটরস্ লি. এর নির্বাহী পরিচালক প্রকৌশলী সুব্রত রঞ্জন দাস, PHLIL-BD Phase II প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।

এ পর্বে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. চয়ন কুমার সাহা। কর্মশালার সমাপনী ঘোষণা দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: জসিম উদ্দিন খান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো: নূরুল হক।

কর্মশালার সব পর্বের অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকতা, ছাত্র, কৃষক, ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন দাতাসংস্থা (FAO, IFAD, USAID Mission, JICA, HKI, IFDC, UNIDO, GIZ, iDE), গবেষণা প্রতিষ্ঠানের (IFPRI, IRRI) প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা ও (ADMI, KSU-USA, UI-USA, RPAU-India, BAU-India) কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং আমেরিকার কানসাস স্টেট বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ইলিনয় যৌথভাবে Feed the Future Program I USAID, USA এর অর্থায়নে Post Harvest Loss Reduction lnnovation Lab (PHLIL)- Bangladesh Phase II নামে একটি গবেষণা প্রকল্প বাংলাদেশে (জানুয়ারী ২০১৯ হতে ডিসেম্বর ২০২১) পরিচালনা করছে।

বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য ফসল কর্তন পরবর্তী অপচয় কমানো ও এই প্রক্রিয়াকে আরোও কার্যকরী করে তোলার মাধ্যমে কৃষিখাতে প্রযুক্তির ব্যবহার এবং খাদ্যগ্রহণ, পুষ্টিমান তথা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এই গবেষণার মূল লক্ষ্য। তাছাড়া দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি সাধন কল্পে কৃষি উৎপাদন, শস্য শুকানো এবং শস্য সংরক্ষণ পদ্ধতিও এই গবেষণার অস্তর্র্ভূক্ত। এই গবেষণা কার্যক্রমটি বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, বগুড়া, এবং যশোর জেলায় কৃষি মন্ত্রণালয়ধীন সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানসহ বেসরকারী উন্নয়ন সংস্থা, ব্যবসায় প্রতিষ্ঠান এবং কৃষক পর্যায়ে চলমান রয়েছে।

Previous Post

পুলিশি হেফাজতে মৃত্যু: এসআই জাহিদসহ ৩ পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড

Next Post

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইনের বিশেষ সাক্ষাৎকারে সাংবাদিক সায়মা আখতার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত কম, বেশি মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT