চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্টার-ট্রেলারের পর আসছে ‘সাপলুডু’র গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 03, আগস্ট 2019
in বিনোদন
A A

পোস্টার-ট্রেলারের পর এবার এবার আসছে বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সাপলুডু’র প্রথম গান। রবিবার রাত ৯টায় এই ছবির প্রথম গান রিলিজ হবে। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল।

গানের শিরোনাম ‘কিছু স্বপ্ন’। তার আগে সাপলুডুর অফিশিয়াল পেইজে লাইভে এসে ছবিটি নিয়ে কথা বলবেন নির্মাতা, চিত্রনায়িকা মিম, প্রযোজক আশিকুর রহমান ও ‘কিছু স্বপ্ন’ গানের শিল্পী হৃদয় খান ও পড়শি।

গান প্রসঙ্গে নির্মাতা দোদুল চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি আগেই বলেছিলাম, সাপলুডু নিয়ে ধীরে ধীরে প্রমোশনে যাবো। ট্রেলার রিলিজের মধ্য দিয়েই আমরা কিন্তু সেটা ইতোমধ্যে শুরু করেছি। এরপর আনুষ্ঠানিক ভাবে পোস্টার এলো। এবার ছবির প্রথম গান! এই গানে কণ্ঠ দিয়েছেন পড়শি ও হৃদয় খান। গানটি দর্শক শ্রোতারা দেখে তাদের প্রতিক্রিয়া জানাক, আমরা অপেক্ষায় আছি। তবে এটুকু নিশ্চয়তা দিলাম, গানটি সবার দুর্দান্ত লাগবে।

গেল বছরের অক্টোবরে শুরু হয়েছিলো গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সাপলুডু’র শুটিং! যা শেষ হয় সে বছরের শেষের দিকে। এরপর পোস্ট-প্রোডাকশন ও প্রচার-প্রচারণার পরিকল্পনায় কেটে গেছে প্রায় ছয় মাস। ২৩ জুলাই পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ফের আলোচনায় তারকাবহুল ‘সাপলুডু’!

সাপলুডু’র প্রথম পোস্টার সম্প্রতি প্রকাশ পেলেও এই ছবির টিজার প্রকাশ হয় গত ফেব্রুয়ারিতে। টানটান উত্তেজনায় ঠাসা চলচ্চিত্রটির টিজার প্রকাশের পর পরই সোশাল মিডিয়ায় রীতিমত হইচই পড়ে। প্রশংসা কুড়ায় সর্ব সাধারণের। তখন ছবি মুক্তির পরিকল্পনা নিয়ে চ্যানেল আই অনলাইনকে দোদুল বলেছিলেন, ছবির সমস্ত কাজ গুছিয়ে এনেছি।

প্রচারণার জন্য অনলাইন ও অফলাইনের জন্য সব ধরনের কন্টেন্ট প্রস্তুত করা হচ্ছে জানিয়ে দোদুল তখন জানান, শুটিংয়ের আগে-পরে আমাদের ওয়ার্কিং মোমেন্টগুলো দিয়ে মজার মজার ভিডিও কন্টেন্ট বানানো হচ্ছে, এগুলো আমরা প্রচারণার কাজে ব্যবহার করবো। দর্শকদের একটু ধারনা দেয়া হবে যে, কীভাবে ‘সাপলুডু’ ছবিটি নির্মিত হয়েছে! ধীরে ধীরে সব কন্টেন্ট দর্শকের সামনে নিয়ে আসা হবে। মানে মুক্তির আগের চারমাস আমি প্রচারণায় থাকতে চাই।

ছবিতে শুভ-মিম ছাড়াও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসান, তারিক আনাম, শতাব্দী ওয়াদুদ ও রুনা খানসহ অনেকে। ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল নিজেই। অ্যাকশন-থ্রিলার ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

Tags: আরিফিন শুভজাহিদ হাসানতারিক আনামপড়শিমিমরুনা খানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাপলুডুসালাহউদ্দিন লাভলুহৃদয় খান
Previous Post

দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

চেলসি-লিভারপুল ম্যাচে নারী রেফারি

Next Post

চেলসি-লিভারপুল ম্যাচে নারী রেফারি

স্বাস্থ্যমন্ত্রী ও মেয়রদের কাজটা তাহলে কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT