চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের বিচ্ছেদের দিনে পোস্টারে ‘চালবাজ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 12, মার্চ 2018
in বিনোদন
A A
১২ মার্চ। শাকিব খান ও অপু বিশ্বাসের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের দিন। আইন অনুযায়ী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে পাওয়া তথ্য মতে, ১২ মার্চ থেকে শাকিব-অপু কেউ আর স্বামী স্ত্রী নন। আর এদিন বিকালেই প্রকাশ্যে এলো শাকিব অভিনীত প্রতীক্ষিত ছবি ‘চালবাজ’-এর প্রথম পোস্টার।
শাকিব-শুভশ্রী অভিনীত আলোচিত ‘চালবাজ’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ‘চালবাজ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান কলকাতার এসকে মুভিজের ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজে প্রকাশ করা হয়।
প্রকাশের পর পশ্চিমবঙ্গের পাশাপাশি, বাংলাদেশের শাকিব-শুভশ্রী ভক্তদের কাছে প্রশংসা পাচ্ছে পোস্টারটি। দেখা গেছে, ছেঁড়া জিন্স ও টিশার্টের ওপরে বাবুর্চি বেশের শাকিবকে। হাসিমুখ, হাতে রান্নার হাতা-খুন্তি। শুধু তাই না, আরেক হাতে তিনি ধরে আছেন মাথার টোপর, মালা। পাশে সোফায় বসে শাড়িতে লাল বেনারসিতে মোড়ানো শুভশ্রী, সানগ্লাস চোখে, কড়কড়ে টাকা গুনছেন!
‘চালবাজ’ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। গেল সেপ্টেম্বর মাসে লন্ডনে এই ছবির শুটিং শুরু হয়। শাকিবের বিপরীতে নায়িকা হয়ে অভিনয় করছেন শুভশ্রী। আরো রয়েছেন রজতাভ, সুব্রত, শিবা সানু, মাহমুদুল হক মিঠু প্রমুখ।
এর আগে যৌথ প্রযোজনায় চালবাজ নির্মিত হচ্ছে শোনা গেলেও শেষ পর্যায়ে জানা যায়, চালবাজ একক প্রযোজনায় এসকে মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে এই ছবিটি। শোনা যাচ্ছে, সাফটা চুক্তির আওয়ায় শিগগির চালবাজ বাংলাদেশে মুক্তি পাবে।
Tags: এসকে মুভিজচালবাজজয়দীপলিড বিনোদনশাকিব খানশুভশ্রী
Previous Post

অস্ট্রেলিয়ায় এমপি পার্লামেন্টে প্রস্তাব করার পর বিয়ে

Next Post

উড়োজাহাজ দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু: নেপালে বাংলাদেশ দূতাবাস

Next Post
উড়োজাহাজ

উড়োজাহাজ দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু: নেপালে বাংলাদেশ দূতাবাস

ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় শোকাহত বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT