চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শ্রমিকরা প্রতিদিন ৯ কোটি টাকা কম বেতন পান: ইসরাফিল আলম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 15, জানুয়ারি 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের পোশাক শ্রমিকদের বেতন নিয়ে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের তৈরি পোশাক কারখানার মালিকেরা সরকার থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নেয়ার পরও প্রতিদিন মজুরি বাবদ শ্রমিকদের প্রায় ৯ কোটি টাকা কম মজুরি দেন বলে অভিযোগ করেছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইসরাফিল আলম।

বুধবার রাজধানীর ডেইলি স্টার ভবনে শ্রমিক নিরাপত্তা ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০১৭ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত ওই আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

ইসরাফিল আলম বলেন: পোশাক কারখানা মালিকেরা চাইলেই তাদের রেয়াত, প্রণোদনা দেয় সরকার। কিন্তু এসব কাদের টাকা? সরকারের নয়, আওয়ামী লীগেরও নয়। এটা জনগণের টাকা। তাদের এসব দিতে পারলে শ্রমিকদের পাশে কেন দাঁড়ানো যায় না?

তিনি বলেন: পোশাক খাতে বর্তমানে কর্মরত শ্রমিকের সংখ্যা যদি ৩৫ লাখ ধরা হয়, আর প্রতিদিন যদি তাদের ২৫ টাকা করে কম দেয়া হয়, তাহলে প্রত্যেকদিনই ৮ কোটি ৭৫ লাখ টাকা মজুরি কম দিয়ে তা শোষণ করে নেয় মালিক পক্ষ।

এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন: শ্রমিক ১০/১৫ দিন কাজ করে কোনো কারণে চলে গেলে তাকে ওই কয়েকদিনের মজুরি দেয়া হয় না। কোনো কোনো কারখানা বন্ধ করে দিযে পুরো মাসের মজুরি খেয়ে ফেলে। আবার কেউ মাসের ২০ বা ২৫ তারিখে যোগদান করলে ওই কয়েক দিনের মজুরি না দিয়ে পরের মাস থেকে তাকে মজুরি দেয়া হয়। আর এইভাবেই শ্রমিকদের শোষণ করে মালিক পক্ষ।

‘সবচেয়ে বেশি আয় করেও কম আয়কর দেন পোশাক মালিকরা’ এনবিআর এর বরাতে এমন তথ্য জানিয়ে ইসরাফিল আলম বলেন: প্রতিবছরই পোশাক ব্যবসায়ীদের রপ্তানি প্রবৃদ্ধি হয়, যা রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণ করলেই পাওয়া যায়। অথচ ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে বারবার তারা (ব্যবসায়ী) বলে আসছে।

তিনি বলেন: পোশাক ব্যবসায়ীদের সব ধরনের সুবিধা দেয়া হচ্ছে। যেমন উৎসে কর ১ শতাংশ থেকে ০.২৫ শতাংশ নামিয়ে আনা হয়েছে। অথচ তারা বন্ডেড ওয়্যার হাউজ সুবিধার অপব্যবহার করে পণ্যের মূল্য কোনো ক্ষেত্রে কম কোনো ক্ষেত্রে বেশি দেখিয়ে বিদেশে ৪ হাজার ৪৬১ কোটি টাকা পাচার করেছেন।

শ্রমিক লীগের সাবেক এই নেতা বলেন: বাংলাদেশে যে শ্রম আইন রয়েছে সেখানে শ্রমিকের সব ধরনের নিরাপত্তার বিষয়ে বলা আছে। কিন্তু তার বাস্তবায়ন নেই। তাহলে আইন করে কী লাভ? এখনো শ্রমিকদের নিয়োগপত্র দেয়া হয় না। শুধু আইডি কার্ড দেয়া হয়। একজন মালিকের অনেকগুলো কারখানা হয়েছে। দেশে-বিদেশে বাড়ি-গাড়ি রয়েছে। কিন্তু শ্রমিকদের কিছুই হয়নি। তারা সারাজীবন শ্রম দিয়েই যাচ্ছে। তাদের ভাগ্যের কী পরিবর্তন হলো?

‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মজুরি ১৬৬০ টাকা থেকে ৮ হাজার টাকায় উন্নীত হলো। কিন্তু জীবন যাত্রার ব্যয় বেড়েছে। খাদ্য, বাসা ভাড়া, পরিবহন ব্যয় সব ধরনের ব্যয় বাড়ছে। কিন্তু তুলনামূলক মজুরি বাড়েনি। অর্থাৎ প্রকৃতপক্ষে মজুরি বাড়েনি বরং কমেছে’, বলেন ইসরাফিল আলম।

তিনি বলেন: আমরা বলছি বিশ্বের সবচেয়ে বড় এবং মানসম্মত কারখানা বাংলাদেশে। অথচ সবচেয়ে কম মজুরিও এখানে। বর্তমানে এলাচের দাম ৪ হাজার টাকা। সব পণ্যের দাম বাড়ছে কিন্তু তাদের মজুরি বাড়েনি। তাদের যে পরিমাণ ক্যালরি দরকার তা তারা পাচ্ছে না। ২৫ থেকে ৩০ বছর ধরে কাজ করে তারা মালিকদের উন্নয়নে শ্রম দিচ্ছে। কিন্তু নির্দিষ্ট সময় পর দেখা যায় তারা অর্থের অভাবে, সুচিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে।

পোশাক কারখানা মালিকদের কঠোর সমালোচনা করে তিনি বলেন: পোশাক শিল্পে যতগুলো ইতিবাচক পদক্ষেপ ও উম্নয়ন হয়েছে তার সবগুলোই বিদেশিদের অর্থাৎ ক্রেতাদের চাপেই হয়েছে। নিজ উদ্যোগে বা সরকারের উদ্যোগে হয়নি। যদিও আমি সরকারের একজন সংসদ সদস্য তবু বলতে হয়, এটা পুরোপুরি সত্য কথা।

শ্রমিক সংগঠনগুলোকে মালিকদের দালাল আখ্যা দিয়ে তিনি বলেন: বলতে লজ্জা হয় যে, শ্রমিক সংগঠনগুলো মালিকদের পকেটে থাকে। তারা নিজেদের অধিকার নিয়ে কথা না বলে মালিকদের পক্ষে বলেন। আপনারা (শ্রমিক) সব কারখানায় আন্দোলন করলে ন্যায্য পাওনা দিতে বাধ্য হবে। তবে সর্বোচ্চ আন্দোলন করতে হবে। এর বিকল্প নেই। মালিকদের দালালি করে কখনোই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা যাবে না।

অনুষ্ঠানে পোশাক কর্মী, পোশাক সংশ্লিষ্ট বিভিন্ন এনজিও ও সংস্থার প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

Tags: পোশাক রপ্তানিপোশাক শ্রমিক
Previous Post

যেখানে বিপিএল সেরা মাহমুদউল্লাহ

Next Post

অ্যাডভোকেট বেলালকে আহ্বায়ক করে তাপসের নির্বাচনী প্রচারণায় যুবলীগ

Next Post
অ্যাডভোকেট বেলালকে আহ্বায়ক করে তাপসের নির্বাচনী প্রচারণায় যুবলীগের সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডভোকেট বেলালকে আহ্বায়ক করে তাপসের নির্বাচনী প্রচারণায় যুবলীগ

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ ও রুবেল একসঙ্গে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজকে ছুঁয়ে ফেললেন রুবেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT