চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শ্রমিকদের ডিজিটাল ওয়ালেটে কী থাকছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 29, জুন 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

পোশাক শিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল পদ্ধতিতে তাদের বেতন প্রদানের যৌথ উদ্যোগ নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং সরকারের আইসিটি বিভাগ।

আরএমজি ডিজিটাল ওয়ালেট নামের এই ওয়ালেটটির মাধ্যমে অনলাইনে কেনাকাটা করাসহ বিদ্যুৎ এবং সকল সেবার বিল সহজেই পরিশোধ করতে পারবেন গার্মেন্টস শ্রমিকরা।

নতুন এই পদ্ধতিতে শ্রমিকদের ক্রেডিট প্রোফাইল তৈরি হবে, ফলে তারা যে কোন সমস্যায় আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়ার সুবিধা পাবেন।

আগামী তিন মাসের মধ্যে স্বল্পপরিসরে পোশাক শিল্পে ডিজিটাল ওয়ালেট চালু বিষয়ে একটি পাইলট প্রকল্প করবে সরকারের আইসিটি বিভাগ। পরে তারা এবং বিজিএমইএ যৌথভাবে এটির বাস্তবায়ন করবে।

ইতোমধ্যে দুই পক্ষ এ বিষয়ে এক সঙ্গে কাজ করতে বৃহস্পতিবার একটি চুক্তিও করেছে। চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব ও বিজিএমইএর সচিব আব্দুর রাজ্জাক।

পাইলট প্রকল্পের পর আরো কিছু সুবিধাও এতে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন বিজিএমইএ নেতারা।

বিজিএমইএ’র উত্তরা কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক।

Tags: আরএমজি ডিজিটাল ওয়ালেটজুনাইদ আহমেদ পলকপোশাক শ্রমিকবিজিএমইএরুবানা হকশ্রমিক
Previous Post

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Next Post

ভারতে ভবনের দেয়াল ধসে শিশুসহ নিহত ১৫

Next Post
ভারত-দেয়াল ধসে মৃত্যু

ভারতে ভবনের দেয়াল ধসে শিশুসহ নিহত ১৫

রিফাত হত্যার প্রতিবাদে রাজপথে হাজারও মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT