চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শিল্প সংক্রান্ত বন্ডের কার্যক্রম সহজ করার অনুরোধ বিজিএমইএ’র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 08, জুন 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বিজিএমইএ’র বন্ডের কার্যক্রম সহজ করার জন্য বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাক শিল্প সংশ্লিষ্ট বন্ডের কার্যক্রম সহজীকরণের জন্য কাষ্টমস বন্ড কমিশনারেটকে অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক মালিক সংগঠন বিজিএমইএ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে জানিয়েছে বিজিএমইএ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিএমইএর একটি প্রতিনিধিদল কাষ্টমস বন্ড কমিশনারেটের এর রাজধানীর সেগুন বাগানস্থ কার্যালয়ে কাজী মোস্তাফিজুর রহমান, কমিশনার, কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেটের সাথে সাক্ষাৎ করেছেন।

বিজিএমইএ প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব এস এম মান্নান (কচি), সহ-সভাপতি জনাব মো. শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, সাবেক পরিচালক মো. মুনির হোসেন, মিতালী গ্রুপের চেয়ারম্যান সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ ও স্প্যারো অ্যাপারেলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম। এ সময় কাষ্টমস বন্ড কমিশনারেটের অতিরিক্ত কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন এবং মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনাকালে বিজিএমইএ প্রতিনিধিদল বলেন, করোনা মহামারিতে পোশাক শিল্প ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। এ পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখা এবং প্রতিকূল পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাক শিল্প উদ্যোক্তারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উদ্যোক্তারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে বন্ড কমিশনারেটের পক্ষ থেকে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ড সংশ্লিষ্ট পোশাক শিল্পের কার্যক্রমগুলো সহজীকরণের উদ্যোগ নেয়া হলে তা শিল্পকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে।

বিজিএমইএ প্রতিনিধিদল পোশাক শিল্পের স্বার্থে বন্ডের কার্যক্রম সহজীকরণের জন্য কাষ্টমস বন্ড কমিশনারেটের কাছে কয়েকটি প্রস্তাবনা দিয়েছেন।

প্রস্তাবগুলো হলো

বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বন্ড লাইসেন্সবিহীন সহযোগী রপ্তানিকারক প্রতিষ্ঠানে সরবরাহ করতে আগের মত ইউপি জারী অব্যাহত রাখা।

সূতা থেকে নীট গার্মেন্টস উৎপাদনে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত কমিটি কর্তৃক অপচয় বৃদ্ধির হার পুনঃনির্ধারণ ও সংশোধন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে বিভিন্ন সংস্থার দেয়া সেবাগুলো ও বার্ষিক নিরীক্ষা, জরিমানা আরোপ ও উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত না করে রপ্তানিতে সহযোগিতা করা।

বন্ড লাইসেন্সে এইচএস কোড ও কাঁচামালের বিবরণ অন্তর্ভুক্তির জটিলতা নিরসন করা।

তৈরী পোশাক শিল্পের ওভেন গার্মেন্টসের ক্ষেত্রে বার্ষিক নিরীক্ষার সময় আমদানি-রপ্তানির পরিমাণ নির্ধারণে কেজি’র পরিবর্তে আগের মত গজ বা মিটার বা স্ব-স্ব একক ব্যবহার করা।

এছাড়াও পোশাক শিল্প সংশ্লিষ্ট বন্ড কার্যক্রম সংক্রান্ত বিরাজমান সমস্যাবলী নিয়েও আলোচনা হয়।

বিজিএমইএর এসব প্রস্তাবের প্রেক্ষিতে কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেটের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান বলেন, প্রস্তাবনাগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সমাধানের ব্যবস্থা নেয়া হবে।

Tags: আমদানি-রপ্তানিপোশাক রপ্তানিবিজিএমইএ
Previous Post

সৌম্য-মেহেদীকে ছাপিয়ে মুশফিক-মোসাদ্দেকের ঝড়

Next Post

কলকাতার উপ হাইকমিশনের প্রেস সচিব হলেন রঞ্জন সেন

Next Post
রঞ্জন সেন কলকাতার উপ হাইকমিশনের প্রেস সচিব হিসেবে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার উপ হাইকমিশনের প্রেস সচিব হলেন রঞ্জন সেন

তামিম-এনামুলদের জয় উদযাপন, রাহাতুলের অলরাউন্ড পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম-এনামুলদের জয়, ব্রাদার্সের রাহাতুলের অলরাউন্ড নৈপুণ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT