চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শিল্পে নিজেকে উৎসর্গ করবো: ফারুক হাসান

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
8:29 পূর্বাহ্ন 17, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
ফারুক হাসান পোষাক শিল্পে নিজেকে উৎসর্গের প্রতিশ্রুতি দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমই-এর আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী হলে পরবর্তী দুই বছর এ খাতের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংগঠনটির সাবেক সিনিয়র সহসভাপতি ও সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ফারুক হাসান।

মঙ্গলবার দিবাগত রাতে হোটেল রেডিসনে ‘বিজিএমইএ’র অগ্রযাত্রায় সম্মিলিত পরিষদ’ শীর্ষক আলোচনা সভায় এই প্রতিশ্রুত দেন তিনি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী।

ফারুক হাসান বলেন, কথা দিচ্ছি। আমি বিজয়ী হলে পোশাক খাতের জন্য, আপনাদের জন্য, তথা দেশের জন্য আগামী ২ বছর নিজেকে উৎসর্গ করবো। ইতিমধ্যে নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চলছে। আমি এমন পরিকল্পনা করবো যাতে শিল্পে সফলতা বয়ে আনে।

দেশের পোশাক শিল্পকে বিশ্ব দরবারে ব্র্যান্ডিং করাই হবে আমার সবচেয়ে বড় কাজ এমন প্রত্যয় ব্যক্ত করে জায়ান্ট গ্রুপের এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিজয়ী হলে মুখে নয়, কাজ করে প্রমাণ করে দেখাবো, আমরা পোশাক খাতকে এগিয়ে নিতে পারি কি-না।

বিজিএমইএর বর্তমান এই অবস্থানে আসার পেছনে ফারুক হাসানের অনেক অবদান রয়েছে উল্লেখ করে সালাম মুর্শেদী বলেন, করোনায় পোশাক শিল্পের এই সংকটময় সময়ে যোগ্য ও বিচক্ষণ নেতা দরকার। যার সাহসীকতায় ও দূরদর্শিতায় পোশাক খাত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

“আমি মনেকরি, দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্মিলিত পরিষদের নেতা ফারুক হাসান পোশাক খাতকে বিশ্ববাজারে মর্জাদার সাথে ব্র্যান্ডিং করতে সক্ষম হবেন।”

সম্মিলিত পরিষদকে নির্বাচনে সমর্থন জানিয়ে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম ও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, এ শিল্পের উন্নয়নে ভালো মানুষকে পাশে চাই। সম্মিলিত পরিষদের নেতা সেই ভালো মানুষ। আমরা তাকে পাশে চাই। এ খাতে ফারুক হাসানের বিকল্প নেই।

নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএর সাবেক সহ-সভাপতি আসলাম সানি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে শত শত কারখানা বন্ধ হয়েছে। এসব কারখানা চালুর উদ্যোগের পাশাপাশি ঋণের বিপরীতে ব্যাংকের বাড়তি চাপ থেকে মালিকদের বাঁচাতে হবে। এই বিষয়ে আগামীর নের্তৃত্বকে এগিয়ে আসতে হবে।বাংলাদেশের পোশাক শিল্পের নেতারা সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেএমইএ’র জ্যৈষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পোশাক খাতের নিজেদের স্বার্থের জন্য শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। এক্ষেত্রে আমরা ফারুক হাসানকে বেছে নিয়েছি, যিনি একজন অভিজ্ঞ ও পরীক্ষিত মানুষ। এই শিল্পের স্বার্থে আগামী নেতৃত্ব তিনি দিবেন বলে প্রত্যাশা করি।

বস্ত্র কল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, সবাই একটা সুশৃঙ্খল ও সুন্দর বিজিএমইএ দেখতে চায়; যে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবে। নেতা হিসাবে ফারুক হাসান সেটা পারবে বলে সবাই বিশ্বাস করে।

প্লাস্টিক পণ্য খাতের সংগঠন বিপিজিএমইএর সভাপতি জসিম উদ্দিন বলেন, বিভিন্ন সময় মালিকরাই বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। এই নির্যাতনের কথা যারা তুলে ধরে শিল্পের উন্নয়নে কাজ করবেন তাকে নেতৃত্বে বসাতে হবে। এ বিষয়ে সম্মিলিত পরিষদের নেতার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে।

এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এ কে আজাদসহ এই খাতের শীর্ষ নেতারা আলোচনায় অংশ নেন।

আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে বিজিএমইএর ২০২১-২৩ সেশনের নির্বাচন। সম্মিলিত পরিষদ ছাড়াও বিজিএমইএর বর্তমান সভাপতি রুবানা হকের অনুসারীদের প্যানেল ‘ফোরাম’ এবং ডিজাইন অ্যান্ড সোর্স কারখানার মালিক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন ‘স্বাধীনতা পরিষদ’ নামের তৃতীয় আরেকটি প্যানেলও নির্বাচনে অংশ নিচ্ছে।

Tags: এফবিসিসিআইতৈরি পোশাকবিকেএমইএবিজিএমইএবিজিএমইএ’র নির্বাচনবিটিএমএ
Previous Post

পোশাক খাত: প্রণোদনা ঋণ শোধে বাড়তে পারে সময়

Next Post

এমবাপের হ্যাটট্রিকে বার্সাকে নাচিয়ে গেল পিএসজি

Next Post
এমবাপে গোল করে পিএসজির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের হ্যাটট্রিকে বার্সাকে নাচিয়ে গেল পিএসজি

ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে থাকা যুবক, পাহাড়ি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মান্নার চলে যাওয়ার ১৩ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT