চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাকখাতের অর্থায়নে বড় বাধা বিলম্বিত রপ্তানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 12, আগস্ট 2018
in অর্থনীতি
A A

তৈরি পোশাক রপ্তানিতে নিয়োজিত ব্যবসায়ী এবং আর্থিকখাত সংশ্লিষ্ট ব্যক্তিদের নানারকম অজ্ঞতা রয়েছে। এ কারণে বিলম্বিত রপ্তানির ক্ষেত্রে অর্থায়ন বড় রকমের বাধা তৈরি করছে। এ খাতে অর্থায়নে ব্যাংক ও ব্যবসায়ীদের সচেতনতা এবং দক্ষতা বাড়ানো দরকার বলে পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গবেষণা প্রতিবেদনে এমন পরামর্শের প্রয়োজনীতার কথা উঠে এসেছে।

রোববার রাজধানীর বিআইবিএম অডিটোরিয়ামে ‘ট্রেড ফ্যাসিলিটেশনস ইন আরএমজি বাই ব্যাংকস: রিস্কস অ্যান্ড মিটিগেশন টেকনিকস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ) ড. শাহ মো. আহসান হাবীব।

তিনি বলেন, ৬৬ শতাংশ ব্যাংকার মনে করে, পোশাকখাতের অর্থায়নে বড় বাধা বিলম্বিত রপ্তানি। আর ৫৩ শতাংশ ব্যাংকারের ধারণা, রপ্তানিকারকরা সঠিকভাবে কাগজপত্র উপস্থাপন না করায় অর্থায়নে জটিলতা তৈরি হয়। তাই এ খাতের অর্থায়নে ব্যাংক ও ব্যবসায়ীদের সচেতনতা ও দক্ষতা বাড়ানো দরকার।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গ্রাহকদের ব্যাংকের বৈদেশিক বাণিজ্য সেবার মান আগের চেয়ে ভালো। তবে পুরোপুরি কমপ্ল্যায়েন্স মানার বিষয়টি বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে তৈরি পোশাক খাতে। এ জন্য সংশ্লিষ্টদের বিষয়টি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। পোশাকখাতের ঝুঁকিসহ বিভিন্ন দিক প্রবন্ধে তুলে ধরা হয়।

এই গবেষণা দলে ছিলেন বিজিএমইএর পরিচালক মনির হোসেন, বিআইবিএমের সহকারী অধ্যাপক অন্তরা জেরীন ও অধ্যাপক তোফায়েল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নেসারুল হক, বিকেএমইএর সহ-যুগ্ম সম্পাদক ফারুক হোসেন।

কর্মশালায় বিআইবিএমের চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বরকত-এ-খোদা বলেন, ব্যাংক খাতের রপ্তানিকেন্দ্রীক জালিয়াতি কমাতে ব্যাংকারদের প্রশিক্ষণের অংশ হিসেবে বিজিএমইএর মতো বিআইবিএমেও নতুন কোর্স চালুর সুযোগ রয়েছে। এটি বৈদেশিক বাণিজ্যে জালিয়াতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পোশাকখাতের রপ্তানিসংক্রান্ত প্রক্রিয়া পুরোপুরি অটোমেশন হলে দীর্ঘ মেয়াদী সুফল পাওয়া যাবে।

বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, বৈদেশিক বাণিজ্যে ঝুঁকি কমাতে সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা দিতে হবে। পোশাক রপ্তানিতে ব্যাংকের সবচেয়ে বড় ঝুঁকির জায়গা সাব-কনট্রাক্ট। ব্যাংক কর্মকর্তাদের সাব-কনট্রাক্টের বিষয়ে সর্তক হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক অধ্যাপক ইয়াছিন আলি বলেন, দেশ থেকে ঋণের নামে অর্থ পাচার বড় অপরাধ। ব্যাংক কর্মকর্তারা জেনেও অনেক ক্ষেত্রে কিছুই করতে পারে না। তবে একটি ফাঁস হলে তখন অন্য ঘটনাগুলো সামনে চলে আসে।

এবিবি চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমদানি-রপ্তানিপ্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাংককে উদ্যোগ নিয়ে নজরদারি করতে হবে। এতে কোনো অসঙ্গতি থাকলে তা দূর সম্ভব হবে।

বিকেএমইএ দ্বিতীয় সহ-সভাপতি ব্যবসায়ী ফজলে শামীম এহসান বলেন, নানা কারণে ৬৫ শতাংশ রপ্তানি নির্দিষ্ট সময়ে করা সম্ভব হয় না। এটি বড় চ্যালেঞ্জ।

এর কারণ হিসেবে তিনি পোশাকখাতের দক্ষ শ্রমিক সংকটের কথা উল্লেখ করেন।

সমাপনী বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাংকার আরও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। গ্রাহকদেরও সচেতন করার উদ্যোগ নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া দরকার।

Tags: তৈরি পোশাকবিআইবিএমবিজিএমইএব্যাংকরপ্তানিসেমি লিড
Previous Post

ব্যথামুক্ত সন্তান প্রসব সেবা মিলবে ইমপালস হাসপাতালে

Next Post

সেই আন্তর্জাতিক চক্রান্ত এখনও থেমে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

সেই আন্তর্জাতিক চক্রান্ত এখনও থেমে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাস রুটগুলোকে রেশনালাইজ করা হবে: সাঈদ খোকন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT