চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাকসহ সব ধরনের কারখানা খুলে দেয়ার দাবি ব্যবসায়ীদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 29, জুলাই 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের কারখানায় শ্রমিকের কাজের দৃশ্য, সুরক্ষা মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তৈরি পোশাকসহ সব ধরনের শিল্পকারখানা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে শিল্পকারখানা খুলে দেয়ার এই অনুরোধ জানান তারা।

এসময় প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদনপত্রও দিয়ে আসেন ব্যবসায়ীরা।

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বিভিন্ন খাতের ব্যবসায়ীরা সচিবের সঙ্গে দেখা করেছেন। আমাদের দাবি, লকডাউনে সব ধরনের শিল্পকে যেন কাজ করতে সুযোগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর কাছে ওনার মাধ্যমে এই অনুরোধ করেছি। তিনি বলেছেন, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কথা বলে এই ডিসিশনটা খুব তাড়াতাড়ি দেবেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতি, সংক্রমণ, মৃত্যু সবকিছু মাথায় নিয়ে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। সরকার এটা বিবেচনা করবে বলে আশা করি।

কোন দিন থেকে কারখানা খোলার দাবি জানানো হয়েছে? এমন প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, কোনো নির্দিষ্ট দিন নয়, যত তাড়াতাড়ি সম্ভব। ২৩ তারিখ থেকে লকডাউনে সব কিছু বন্ধ আছে, ঈদের আগে ১৮-১৯ তারিখ থেকে সবকিছু বন্ধ হয়ে গেছে। অনেক দিন বন্ধ থাকার কারণে সবকিছুরই সাপ্লাই চেইনে সমস্যা হচ্ছে।

ফারুক হাসান বলেন, ঈগের আগে ১৮ ও ১৯ জুলাই ৩০ হাজারের মতো কর্মীকে টিকা দেয়া হয়েছে। শ্রমিকরা যখন ফ্যাক্টরিতে থাকে তখন তারা টিকা দিতে নিরাপদবোধ করে। যখন তারা গ্রামে থাকে তখন তারা দিতে চায় না। শ্রমিকরা গ্রামে থাকলে সেখানে ডাক্তার বা ওষুধের দোকান বা হসপিটাল নাই। কিন্তু যে ফ্যাক্টরিগুলো আছে, তার আশপাশে যদি তারা থাকে তাহলে শ্রমিকদের আমরা নিরাপত্তা দিতে পারি।

এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, কারখানা বন্ধ থাকলে সাপ্লাই চেইনটা ভেঙে যাচ্ছে। বন্দরে পণ্যের জট লেগে আছে। আন্তর্জাতিক বাজার হারানোর আশঙ্কা রয়েছে। এছাড়া স্থানীয় শিল্প কারখানায়ও সাপ্লাই চেইনে সমস্যা হচ্ছে।

তিনি বলেন, খাদ্য, চামড়া, ওষুধশিল্পকে খুলে দেয়া হলেও সেখানে সাপ্লাই চেইনের সংকট তৈরি হয়েছে। খাদ্য কারখানায় র‌্যাপিংয়ের দরকার। কার্টনের দরকার। তাই এমন পরিস্থিতিতে কারখানা বন্ধ রাখা যায় না।

জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী জীবন-জীবিকাকে সামনে রেখে এগিয়ে গেছেন বলেই আমাদের প্রবৃদ্ধি ইতিবাচক।এতকিছুর পরও ৫ শতাংশের ওপরে প্রবৃদ্ধি ছিল।

স্বাস্থ্যবিধি মেনে কারখানা পরিচালনার বিষয়ে সরকারের কাছে ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Tags: এফবিসিসিআইকরোনাতৈরি পোশাক কারখানাবিজিএমইএরপ্তানিশিল্পকারখানা
Previous Post

পিকেএসএফ’র নতুন ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার

Next Post

আগস্টের শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করবো: আব্দুর রহমান

Next Post
আব্দুর রহমানের সভা, রাজনৈতিক নেতারা উপস্থিত, করোনা সুরক্ষা ব্যবস্থা অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টের শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করবো: আব্দুর রহমান

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT