চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেস-স্পিনের দুর্দান্ত সমন্বয়, স্মরণীয় সাফল্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 অপরাহ্ন 09, আগস্ট 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি সিরিজে বাজিমাত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে প্রতিপক্ষকে চূর্ণ করে টাইগাররা পেয়েছে রেকর্ড গড়া জয়। পাঁচ ম্যাচের ঐতিহাসিক সিরিজ শেষ করেছে ৪-১ ব্যবধানে।

সিরিজ শুরুর আগে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টিতে কোনো জয় ছিল বাংলাদেশের। দুই দলের ৯ দেখায় এখন টাইগারদের জয় চারটিতে। অনেক প্রাপ্তির সিরিজে বাংলাদেশের বোলাররা দেখিয়েছেন অসাধারণ দক্ষতা।

বাংলাদেশ স্পিনে চ্যালেঞ্জ জানাবে সেটি অনুমেয় ছিল সবারই। কিন্তু টাইগার পেসাররাও এতটা দাপট দেখাবে, হয়ত কেউ ভাবতে পারেনি! অভাবিত কাজটিই করে দেখিয়েছেন মোস্তাফিজ-শরিফুল-সাইফউদ্দিনরা।

প্রতি ম্যাচে একাদশে দুজন করে পেসার খেললেও অবদান রেখেছেন প্রায় স্পিনারদের সমান। পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার যে ৩৭ উইকেট নিয়েছে বাংলাদেশ, তার ১৭টি নিয়েছেন তিন পেসার মিলে।

শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়ে সাইফউদ্দিন নিয়েছেন ৩ উইকেট। সব ম্যাচ খেলা মোস্তাফিজের শিকার ৭ উইকেট। এক ম্যাচ কম খেলা শরিফুলের উইকেটও ৭টি।

২০ উইকেট নিয়েছেন তিন স্পিনার- নাসুম, সাকিব, মেহেদী, মাহমুদউল্লাহ মিলে।

অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরা হওয়া সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল অভিযান শেষে পেসারদের প্রশংসায় ভাসালেন। বললেন, ‘স্পিনিং কন্ডিশনে স্পিনাররা তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু অসাধারণ ছিল পেসাররা।’

‘মোস্তাফিজ, শরিফুলের পর সাউফউদ্দিনও দারুণ বোলিং করেছে। জিম্বাবুয়ে সফরে তাসকিন দুর্দান্ত ছিল। পেসারদের উন্নতি দারুণ চোখে পড়ছে। আমার মনে হয় পেসাররা ভালো করায় আমাদের কাজটা সহজ হয়ে গেছে। বোলিং দুর্দান্ত হয়েছে আমাদের।’

সিরিজ শেষে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও পেসারদের উন্নতির কথা বলেছেন আলাদা করে। পেস-স্পিনের অসাধারণ সমন্বয় এনে দিয়েছে স্মরণীয় সাফল্য।

Tags: ওয়েডমাহমুদউল্লাহমেহেদীলিড স্পোর্টসসৌম্য
Previous Post

আজ থেকে বিদেশিদের ওমরার আবেদন শুরু

Next Post

দেশে এ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার মানুষ

Next Post
সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনাভাইরাস ভ্যাকসিনের বোতল ও সিরিঞ্জের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে এ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার মানুষ

জনপ্রিয় স্থাপনা রাশিয়ার ক্রেমলিনের পাশে দুই ব্যক্তি মাস্ক পরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় করোনায় মৃত্যুর মিছিল, আবারও মৃত্যু বাড়ছে রাশিয়াতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT