চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেস-ব্যাটারি মানেই সিলেট, কারণ কী?

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:39 অপরাহ্ন 25, নভেম্বর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন তো আছেনই। সঙ্গে টেস্ট দলে যোগ হয়েছেন সিলেটের আরেক পেসার রেজাউর রহমান। ডাক নাম রাজা। খালেদ আহমেদ স্কোয়াডে না থাকলেও চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গেই আছেন।

সিলেট হয়ে উঠেছে লাল বলের পেসার তৈরির কারখানা। পেসত্রয়ীর পর যেখানে সবশেষ সংযোজন রাজা। পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে তাসকিন আহমেদ চোটে পড়ায় হুট করেই টাইগারদের টেস্ট দলে ডাক আসে ২২ বছরের তরুণের।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে বৃহস্পতিবার দুপুরে এলাকার দুই বড় ভাই আবু জায়েদ ও ইবাদতের সঙ্গে সেন্টার উইকেটে বোলিং করেন রাজা। পেস বোলিং কোচ ওটিস গিবসন কেমন দেখলেন নতুন ছেলেটিকে, সেটি এখন জানানো না গেলেও তিনজনের মধ্যে থেকেই চট্টগ্রাম টেস্টের পেসার বেছে নিতে হবে তাকে।

সিলেট থেকে নতুন নতুন পেসার উঠে আসার কারণ হিসেবে বিভাগীয় দলের কোচ রাজিন সালেহ চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘হতে পারে এটা ভৌগলিক কারণে। এখানকার একাডেমিগুলোতে যত ছেলে আসে, তাদের বেশিরভাগই পেসার থাকে। আরেকটা কারণ হতে পারে ভালো উইকেট। এখানকার উইকেট অন্যান্য জায়গার চেয়ে ভালো। কিছুটা দ্রুতগতির হওয়ায় পেসাররা বোলিং উপভোগ করে এবং ফাস্ট বোলার হতে চায়।’

‘ইতিবাচক ব্যাপার হল, রাজা তার পিক সময়ে টেস্ট দলে ডাক পেয়েছে। নির্বাচকদের ধন্যবাদ, এখানকার কোচদের কথায় তারা আস্থা রেখেছেন এবং তাকে পরখ করেছেন। আশা করি রাজা সুযোগ পেলে ভালো করবে। শুরু এবং শেষে একই এনার্জি নিয়ে সে বোলিং করতে পারে।’

Tags: ইবাদতখালিদচট্টগ্রাম টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুলরাজিনরাহিরেজাউরলিড স্পোর্টস
Previous Post

মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

Next Post

টেস্টের আগেরদিন বাংলাদেশ দলে খালেদ-শহিদুল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, টেস্টের আগেরদিন প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টের আগেরদিন বাংলাদেশ দলে খালেদ-শহিদুল

চ্যানেল আই অনলাইন এর জনপ্রিয় অনুষ্ঠান উপভোগ করছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত-বর্ষায় মুগ্ধ তামিল ভিলেন প্রদীপ রাওয়াত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT